- চাকরির জন্য অপেক্ষা নয় তরুণরাই কর্মসংস্থান সৃষ্টি করবে-প্রধানমন্ত্রী
- সিলেট সীমান্তজুড়ে যে কারণে কঠোর বিজিবি
- ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিঃ মঈনুল চৌধুরীর সফলতায় সিলেটের রোটারি পরিবার আনন্দিত
- সিলেট হামে মৃত্যু থামছেই না, এ পর্যন্ত মারা গেছে ৮১ জন
- প্রশ্ন ফাঁসে এমন শাস্তি দেওয়া হবে যা মানুষ সারাজীবন মনে রাখবে: সিলেটে শিক্ষামন্ত্রী মিলন
- সারওয়ারকে পুনর্বহালের গুজবের মধ্যেই সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ
- সিলেট জেলা জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
- সিলেটে কৃষক ও নারী উদ্যেক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
- আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- কৃষি ও জলাশয়ের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ১০ দফা দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সিলেটে সমাবেশ
» সিলেট সীমান্তজুড়ে যে কারণে কঠোর বিজিবি
প্রকাশিত: ২৯. জুন. ২০২৬ | সোমবার
সিলেট বিএম ডেস্ক :: সিলেটের সীমান্তজুড়ে পুল ইনের জন্য ওত পেতে বসে আছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
বড়লেখা উপজেলার এসব এলাকা দুর্গম পাহাড়ি জঙ্গল হওয়ায় ও ভারতীয় সীমান্ত পরিবেষ্টিত হওয়ায় বিএসএফ গত এক সপ্তাহ ধরে ১৫-২০ বার পুশ ইনের চেষ্টা করে। তবে বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১১৪ কিলোমিটার সীমান্তজুড়ে পুশ ইন ঠেকাতে বিজিবিকে আরও কঠোর অবস্থান নিয়ে দিন-রাত সীমান্ত টহল কয়েক গুণ বাড়াতে দেখা যায়। অন্যদিকে বিএসএফ পুশ ইনের চেষ্টায় নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি। সীমান্তজুড়ে স্থাপন করা হয়েছে বিশেষ চেকপোস্ট ও বাংকার। সন্দেহজনক চলাচলের ওপর রাখা হচ্ছে সার্বক্ষণিক নজরদারি। যেসব এলাকায় পুশ ইনের আশঙ্কা থাকে, সেখানে ভারতীয় সীমান্তের কাঁটাতারসংলগ্ন আলোগুলো অনেক সময় নিভিয়ে রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীকে নিয়ে অতিরিক্ত টহল ও সতর্কতামূলক কার্যক্রম চালাচ্ছে বিজিবি।
সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বিএসএফের পুশ ইন ঠেকাতে তারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন। তাঁরা বিজিবিকে বলেছেন—যেকোনো প্রয়োজনে তাঁদের ডাকার জন্য। তাঁরা সহযোগিতা করবেন।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১১৪ কিলোমিটার সীমান্তজুড়ে পুশ ইন ঠেকাতে বিজিবি আরও কঠোর অবস্থান নিয়ে দিন-রাত সীমান্ত টহল কয়েক গুণ বাড়িয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, আনসার ও ভিডিপির সঙ্গে সমন্বয় করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
সর্বশেষ খবর
- চাকরির জন্য অপেক্ষা নয় তরুণরাই কর্মসংস্থান সৃষ্টি করবে-প্রধানমন্ত্রী
- সিলেট সীমান্তজুড়ে যে কারণে কঠোর বিজিবি
- ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিঃ মঈনুল চৌধুরীর সফলতায় সিলেটের রোটারি পরিবার আনন্দিত
- সিলেট হামে মৃত্যু থামছেই না, এ পর্যন্ত মারা গেছে ৮১ জন
- প্রশ্ন ফাঁসে এমন শাস্তি দেওয়া হবে যা মানুষ সারাজীবন মনে রাখবে: সিলেটে শিক্ষামন্ত্রী মিলন
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর