- সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা
- সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, ফেন্সিডিলসহ আটক ২
- মাধবপুরে নদীগর্ভে বিলীন ৩টি বাড়ি, আতঙ্কে আরও বেশ কিছু পরিবার
- বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রাতঃরাশ, সিলেটের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা
- জাফলং জিরো পয়েন্টে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান, বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড
- সুনামগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা-বাবা-তিনজন একসাথে মারা গেলেন
- হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার-ফাইনালে নরওয়ে
- জাফলংয়ে তিন শিক্ষার্থীর এক কবরযাত্রা, শোকে স্তব্ধ গোয়াইনঘাট
- সৌদি আরবে যেভাবে প্রাণ গেল সিলেটের ২ যুবকের
- গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু
» মাধবপুরে নদীগর্ভে বিলীন ৩টি বাড়ি, আতঙ্কে আরও বেশ কিছু পরিবার
প্রকাশিত: ০৮. জুলাই. ২০২৬ | বুধবার
সিলেট বিএম ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুরে নদীভাঙনে বিলীন হয়ে গেছে ৩টি পরিবারের বসতভিটা। তীব্র ভাঙনে আরও বেশ কয়েকটি পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই নদীভাঙনের ঘটনা ঘটে। ভাঙনে ঘরবাড়ির পাশাপাশি একটি পুকুরের পাড় ভেঙে কয়েক লাখ টাকার মাছ নদীতে ভেসে গেছে। এছাড়া পল্লী বিদ্যুতের খুঁটি পানির স্রোতে উপড়ে পড়েছে। ভিটেমাটি হারিয়ে এই ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবার অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া সোনাই নদীর একটি শাখা খাল খনন করা হয়েছিল। খননকাজ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় ভারী বর্ষণ। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পানির তীব্র স্রোতে মঙ্গলবার রাতে ভবানীপুর গ্রামের মুস্তাকিম মিয়া, রশিদ মিয়ার মেয়ে হোসনে আরা এবং সুлеমান মিয়ার ৩টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়।
পানির স্রোতে ঘরবাড়ির পাশাপাশি বেশ কিছু ফলদ গাছপালা এবং একটি পুকুরের মাছ নদীতে চলে গেছে। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটিও। আজ বুধবার (৮ জুলাই) দুপুরেও ওই এলাকায় অল্প অল্প করে ভাঙন অব্যাহত থাকতে দেখা গেছে।
খবর পেয়ে মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সহায়তার আশ্বাস দেন।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সঙ্গ মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সর্বশেষ খবর
- সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা
- সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, ফেন্সিডিলসহ আটক ২
- মাধবপুরে নদীগর্ভে বিলীন ৩টি বাড়ি, আতঙ্কে আরও বেশ কিছু পরিবার
- বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রাতঃরাশ, সিলেটের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা
- জাফলং জিরো পয়েন্টে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান, বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর