- ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
- সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
- সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি
- এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন
- মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার
- সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল
- কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ
» লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন
প্রকাশিত: ১৯. জুলাই. ২০২৬ | রবিবার
সিলেট বিএম ডেস্ক :: সফলভাবে সম্পন্ন হলো লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (L&D) জগতের ঐতিহাসিক আয়োজন—”International Trainers Conference 2026″! গত শনিবার ১৮ জুলাই রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TRAINERS’)-এর প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউসুফ ইফতি জানান,আম আজ অত্যন্ত আনন্দ ও গর্ব অনুভব করছি এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য “Skills Matter” (দক্ষতাই আসল) শুধু একটি থিম ছিল না, বরং এটি ছিল বাংলাদেশের রূপান্তরের একটি নতুন রোডম্যাপ।
কনফারেন্সের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেওয়ার পাশাপাশি সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম-এর সাথে যৌথভাবে অনুষ্ঠানের মূল কিনোট প্রেজেন্টেশন উপস্থাপনের সুযোগ আমার জন্য অত্যন্ত আনন্দের ছিল। মালয়েশিয়ার সফল মডেলের আদলে তৈরি করা ‘HRD কর্পোরেশন বাংলাদেশ’-এর এই বিশেষ স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কটি আমরা প্রস্তাব করেছি। আমাদের মূল লক্ষ্য-বেসরকারি খাতের কর্মীদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে এবং বিদ্যমান স্কিলস গ্যাপ দূর করে ২০৩০ সালের মধ্যে দেশের জিডিপিতে প্রায় ৪০ বিলিয়ন ডলার কন্ট্রিবিউট করা এবং ১০,০০০ আন্তর্জাতিক মানের সার্টিফাইড ট্রেইনার তৈরি করা।
এই স্বপ্নের যাত্রায় এবং এই মহতী আয়োজনের পেছনে যারা ছিলেন, তাদের সবার প্রতি আমি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের প্রধান অতিথিবৃন্দের প্রতি:জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর সম্মানিত এক্সিকিউটিভ চেয়ারম্যান (সচিব) ডক্টর নাজনীন কাওসার চৌধুরী-কে আন্তরিক ধন্যবাদ, যিনি আমাদের ‘HRD কর্পোরেশন বাংলাদেশ’ প্রস্তাবটিকে অত্যন্ত যুগোপযোগী আখ্যা দিয়ে এটি বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
একই সাথে ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর ববি হাজ্জাজ, এমপি-কে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লিডারশিপ, এমপ্যাথি ও কমিউনিকেশন স্কিলস বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের যুক্ত করার যে আহ্বান উনি জানিয়েছেন, তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা দ্রুতই এই প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দেব।
কৃতজ্ঞতা বরেণ্য স্পিকার ও ট্রেইনারদের প্রতি:অস্ট্রেলিয়ার বিখ্যাত ট্রেইনার ডেক্ল্যার হেইগ, সিঙ্গাপুরের মিস সুচি সহ দেশ-বিদেশের বরেণ্য স্পিকার ও ট্রেইনারবৃন্দ—জিসান কিংশুক হক, আয়মান সাদিক, কাজী এম আহমেদ, ইজাজুর রহমান, ডন সামদানি, ইকবাল বাহার জাহিদ, কোচ কামরুল হাসান, কোচ আকবর হোসেন এবং উপস্থিত প্রায় ৪৭ জন দেশের বরেণ্য স্পিকারদের প্রতি ধন্যবাদ, যাদের ৬টি বিশেষ ফিচার্ড সেশন ও প্যানেল ডিসকাশন আমাদের ৫ শতাধিক পার্টিসিপেন্টকে সমৃদ্ধ করেছে।
বিশেষ ধন্যবাদ ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সবুর খান এবং এফবিএইচআরও-এর প্রেসিডেন্ট ডক্টর মোশাররফ হোসেন-কে তাঁদের মূল্যবান বক্তব্যের জন্য।
অভিনন্দন ‘TRAINERS’ Awards 2026’ বিজয়ীদের: দেশের লার্নিং ও ডেভেলপমেন্ট খাতে অনন্য অবদানের জন্য যারা সম্মানিত হয়েছেন, আপনাদের জানাই লাল গোলাপ শুভেচ্ছা:
Lifetime Achievement Award: মেন্টর কাজী এম আহমেদ, Distinguished Contribution to Capacity Development Award: নিলুফার আহমেদ করিম, Learning Leadership Excellence Award: মাইক কাজী, Learning Organization Excellence Award: বিকাশ একাডেমি (b.Academy – bKash), Outstanding Member of the Year Award: শায়লা আশরাফ।
ধন্যবাদ আমাদের সম্মানিত স্পন্সর ও পার্টনারদের: আপনাদের অকুন্ঠ সমর্থন ও পৃষ্ঠপোষকতা ছাড়া এই আন্তর্জাতিক আয়োজন সফল করা সম্ভব হতো না। TRAINERS’-এর ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।
কৃতজ্ঞতা আমাদের পুরো TRAINERS’ টিম ও প্রায় ৫ শতাধিক পার্টিসিপেন্টদের প্রতি:TRAINERS’-এর সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর কে এম হাসান রিপন (যিনি করপোরেট সেক্টরে স্কিলস গ্যাপ ও সলিউশন নিয়ে অসাধারণ বক্তব্য দিয়েছেন), ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুরাদ হোসেন, জেনারেল সেক্রেটারি লায়লা নাজনীন এবং ডিরেক্টর ইনোভেশন জিয়াউদ্দিন মাহমুদ সহ পুরো অর্গানাইজিং কমিটির দিনরাত পরিশ্রমের ফসল আজকের এই সাফল্য। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫ শতাধিক লার্নিং পার্টনারদের উপস্থিতিই ছিল এই কনফারেন্সের আসল প্রাণ।
সবশেষে বলতে চাই, আমাদের পথচলা কেবল শুরু। আগামী দিনে দেশের সরকারি ও বেসরকারি সকল স্টেকহোল্ডার এবং এমপ্লয়ারদের সাথে ওতপ্রোতভাবে কাজ করে বাংলাদেশের হিউম্যান ক্যাপিটালকে বৈশ্বিক মানে নিয়ে যেতে TRAINERS’ বদ্ধপরিকর।
সর্বশেষ খবর
- ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
- সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
- সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি
- এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি
- টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫১
- দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা
