- ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
- সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
- সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি
- এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন
- মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার
- সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল
- কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ
» সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি
প্রকাশিত: ১৯. জুলাই. ২০২৬ | রবিবার
সিলেট বিএম ডেস্ক :: সিলেটে আজও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজ থেকে আগামী সপ্তাহজুড়েই বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টিপাতের এ ধারা আগামী কয়েক দিন অব্যাহত থাকবে। বিশেষ করে ২২ ও ২৩ জুলাই সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড়ঘেঁষা এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে ভারী বৃষ্টিপাত–সংক্রান্ত বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে সিলেটের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণাঞ্চলের পাশাপাশি সিলেট বিভাগেও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
সর্বশেষ খবর
- ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
- সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
- সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি
- এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
