- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সড়কেই ঝরে গেল স্নেহার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: সুনামগঞ্জ-সিলেট সড়কে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার দুপুরে সড়কের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ও চালক।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৮) ও স্নেহা চক্রবর্তী (১৭) এবং শফিকুল ইসলাম (৫৫)। আহত ব্যক্তিরা হলেন ঐশী রানী পাল (১৮) ও অটোরিকশাচালক রসিদ মিয়া (৪৫)।
স্নেহা চক্রবর্তী শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষে অটোরিকশায় করে সুনামগঞ্জ পৌর শহরের বাসায় ফিরছিলেন। তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। নিহত শফিকুল ইসলাম সুনামগঞ্জ শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকশাটি শান্তিগঞ্জ থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জ শহরে আসছিল। পথে বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী বাস ফেলে পালিয়ে যান। ওই বাসে থাকা ছোটন দাস নামের এক যাত্রী জানান, তিনি বাসের পেছনের দিকের একটি আসনে বসা ছিলেন। বাহাদুরপুর এলাকায় যাওয়ার পর তাঁর মনে হয়েছে, বাসটি হোঁচট খেয়েছে। পরে তাঁরা দেখেন, বাসটি সড়কের একেবারে কিনারে দাঁড়িয়ে আছে এবং চালক ও চালকের সহকারী নেমে দ্রুত সেখান থেকে চলে যান।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, নিহত ব্যক্তিদের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার