- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু
প্রকাশিত: ০৭. আগস্ট. ২০২৫ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।
সচিবালয়ের নবনির্মিত ২০ তলা ভবনের ১ নম্বর ভবনে অবস্থিত সম্মেলন কক্ষে আজ সকাল ১০টা ২৫ মিনিটে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথক একটি বৈঠক করতে পারেন। ওই বৈঠকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামানের স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার আগে ১ ও ২ নম্বর গেট ব্যবহার করে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নবনির্মিত ২০ তলা ভবন (১ নম্বর ভবন) যেখানে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস কার্যক্রম পরিচালিত হয়- সেসব দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত থাকতে হবে।
নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো গাড়ি এবং উপদেষ্টা ও সিনিয়র সচিব/সচিবদের গাড়ি নবনির্মিত ২০ তলা ভবনের (১ নম্বর ভবন) বেজমেন্ট পার্কিং, ভবনের সামনের রাস্তা কিংবা আশপাশের এলাকায় পার্ক করা যাবে না। এ ছাড়া সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা, সিনিয়র সচিব/সচিব এবং আমন্ত্রিত অন্যান্য কর্মকর্তাদের ৫ নম্বর গেট ব্যবহার করে নির্ধারিত নিরাপত্তা পাসসহ সকাল ১০টার আগেই মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রবেশ করতে অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা এবং সিনিয়র সচিব/সচিবদের গাড়ি ১ নম্বর ভবনের সামনে যাত্রী নামিয়ে দিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের নির্ধারিত পার্কিং স্থানে অবস্থান করবে। সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
