- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেসসচিব আশিক ইসলাম।
প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৫ | মঙ্গলবার

ডেস্ক নিউজ :
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর মায়ের সাথে সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন এবং মানবিক আবেগে আপ্লুত হয়ে বলেন, “১৩ বছর ধরে এক মা ছেলের অপেক্ষায় আছেন- এ চিত্র হৃদয়বিদারক।”
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আশিক ইসলাম বলেন, “গত এক যুগের শাসনকাল ছিল আইয়ামে জাহেলিয়াতের মতো—গুম, খুন, মিথ্যা মামলা আর রাজনৈতিক নিপীড়নে ভরা। ৬০ লাখ বিএনপি পরিবারের সদস্য এই সময় মামলায় জর্জরিত হয়েছেন, হারিয়েছেন ব্যবসা-বাণিজ্য, ভিটেমাটি। মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। যে সাংবাদিকরা সত্য বলার সাহস করেছেন, তারা গুম হয়েছেন অথবা জেলে গেছেন।”
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকায় নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। তার খোঁজ আজও পাওয়া যায়নি। জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই গুমের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি দাবি করলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
আশিক ইসলাম বলেন, “ইলিয়াস আলী শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের প্রতিনিধি। তার সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল। আজ এখানে এলাম ঠিকই, কিন্তু সেই মানুষটির অনুপস্থিতি আমাকে ব্যথিত করেছে। তার মা সূর্যবান বিবি এখনও ছেলের জন্য অপেক্ষা করছেন—এটা কেবল একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য লজ্জার।”
তিনি আরও বলেন, “দেশে এখন ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া বইছে। গণমাধ্যম কিছুটা হলেও মুক্তভাবে কথা বলতে পারছে। সাংবাদিকদের উচিত গঠনমূলক সমালোচনা করা, কারণ গণমাধ্যম যত সাহসী হবে, দেশ ততই এগিয়ে যাবে।”
এ সময় তার সঙ্গে ছিলেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘সাদাকালো’ পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, যুক্তরাজ্য বিএনপির নেতা শানুর মিয়া, বিএনপি নেতা আখতার হোসেন ও বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে নতুন করে ইলিয়াস আলী গুমের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তোলার আহ্বান উঠেছে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- শাহ খুররম ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উপর কোচিং বাণিজ্য চাপিয়ে দেওয়ার প্রতিবাদ
