- সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের
- সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
- ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান
- সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান
- নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি
- আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা
- প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী
- সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
- ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
» শাহ খুররম ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উপর কোচিং বাণিজ্য চাপিয়ে দেওয়ার প্রতিবাদ
প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৬ | রবিবার

শাহ খুররম ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উপর জোরপূর্বক কোচিং চাপিয়ে দেওয়া এবং কোনো পূর্ব নোটিশ ছাড়াই বেতন ও বিভিন্ন ফি আদায়ের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি। একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করা সম্পূর্ণ অন্যায় ও নীতিবহির্ভূত।
বর্তমানে এই অন্যায়ের বিরুদ্ধে কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করছে। তাদের এই যৌক্তিক দাবির প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই। আমাদের ছোট ভাই-বোনেরা যখন তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে, তখন আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে জোরপূর্বক কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে এবং কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া বেতন ও ফি আদায়ের প্রক্রিয়া স্থগিত করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
অন্যথায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে, যার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে। উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে।
আমরা আশা করি, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেবে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বিবৃতিদাতা
SK Shahin
সাবেক ছাত্র,,শাহ্ খুররম ডিগ্রী কলেজ,,সিলেট ।
সম্পাদক-Sylhetbm24.Com
সর্বশেষ খবর
- সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের
- সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
- ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান
- সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান
- নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
