- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন এম সাইফুর রহমান সিলেটে-মঈন খান
প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ভ্যাট সংযোজনের বিষয়টি বাংলাদেশের কার্যকরের উদ্যোগ না নিলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সেদিন এই পদ্ধতির বিরোধিতা করেছিল। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া বিশ্বের কোনো দেশের কোনো সরকারই টিকে থাকতে পারেনা।
তিনি শুক্রবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্টিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে অনুষ্টিত আলোচনা সভায় মঈন খান বলেন, আমার বাবা সাইফুর রহামনের সহকর্মী ছিলেন, পরে আমিও তার সহকর্মী হই। এটা আমার পরম সৌভাগ্য। তাঁর সাথে কাজ করে অনেক কিছু শিখেছি। তাকে নিয়ে গবেষণা করলে অবশ্যই আরও অনেক শেখার আছে।
তিনি বলেন, ম্যানেজমেন্টে তিনি অসাধারণ জ্ঞান রাখতেন। তাই পাকিস্তান আমলেই পূর্ব পাকিস্তানে ম্যানেজমেন্ট উন্নয়নে একটি কমিটি গঠন করা হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে তখন কেবল তাকেই সেই কমিটির সদস্য করা হয়েছিল।
তিনি বলেন, সাইফুর রহমান সর্বশেষ বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে খুব ভালো জানতেন। আর তাই তিনি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে ভ্যাট সংযোজনের মাধ্যমে তিনি সরকারের কোষাঘার সমৃদ্ধ করার উদ্যোগ বাস্তবায়ন না করলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া সারা বিশ্বের বলতে গেলে কোনো সরকারই টিকে থাকতে পারেনা। অথচ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তখন এই ভ্যাট ব্যবস্থার কঠোর বিরোধিতা করেছিল।
তিনি এমন একটি আলোচনা সভা আয়োজনের মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে সম্মানিত করায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীসহ উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরিফুল হক চৌধুরী।
সভায় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামেমসজিদে বাদ জুম’আ মরহুম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- শাহ খুররম ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উপর কোচিং বাণিজ্য চাপিয়ে দেওয়ার প্রতিবাদ
