- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» রাষ্ট্র রূপান্তরের নতুন রাজনৈতিক দিকনির্দেশনা ৩১ দফা – কাইয়ুম চৌধুরী।
প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৫ | মঙ্গলবার
ডেস্ক নিউজ :
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রাষ্ট্র রূপান্তরের নতুন রাজনৈতিক দিকনির্দেশনা হচ্ছে ৩১ দফা। এটি কেবল একটি রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, বরং একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বালাগঞ্জ উপজেলা সদরে আয়োজিত এক গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, এই ৩১ দফার আলোকে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনই বিএনপির রূপরেখার মূল ভিত্তি।
বর্তমান অনির্বাচিত সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে কাইয়ুম চৌধুরী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো আজ অকার্যকর, পুলিশ প্রশাসন পক্ষপাতদুষ্ট, বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে, সবই একটি নির্বাচিত সরকারের অভাবে। জনগণ দীর্ঘদিন ধরে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
অথচ, একটি মহল নির্বাচন আয়োজনের পথকে সুকৌশলে রুদ্ধ করে রেখেছে। একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের জন্য নির্বাচিত সরকার অপরিহার্য।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা তৈরি করেছে, তা বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা প্রত্যাশা করি বর্তমান নির্বাচন কমিশন অবিলম্বে একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে।
জুলাই মাসের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাইয়ুম চৌধুরী বলেন, এই আন্দোলন কারও একার নয়। যার যা অবদান, তা তাকে দিতে হবে। রাজনীতি বেঁচে থাকে মানবসেবার চেতনায়। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি করবেন, তাদের সবার আগে হতে হবে সৎ ও আদর্শনিষ্ঠ।
সমাবেশের শেষভাগে তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন সম্ভব। বিএনপি অতীতেও সরকারে থেকে জনগণের জন্য কাজ করেছে। শহীদ জিয়া যে অর্থনৈতিক ভিত্তি রেখে গেছেন, আজ তার ওপরেই রাষ্ট্র টিকে আছে।
বালাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয়, সদস্য আফতাব উদ্দিন ও আশরাফুল আলম বাহার, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ জুনাব আলী, আব্দুল বাছিত, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, মাওলানা মো. মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবুল হাসনাত, আব্দুল মুকিত শরীফ, আব্দুছ ছত্তার, চুনু মিয়া, দিলু মিয়া, আফজাল মেম্বার, নজরুল ইসলাম (মকদ্দুছ), মামুনুর রশীদ সুহেল, এমন চৌধুরী, খলিলুর রহমান মানু, মনসুর আহমেদ, পাবেল রহমান, আরিফ চৌধুরী, রায়হানুল হক, রিফল আহমদ, রাজু আহমেদ, শাহ অলীদ, সৈয়দ জুয়েল শাহরিয়ার, খিজির আহমদ, ফয়সাল শাফী, রেবাব আহমদ, মোহাম্মদ মিসবাহ, ফয়সাল আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- শাহ খুররম ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উপর কোচিং বাণিজ্য চাপিয়ে দেওয়ার প্রতিবাদ

