- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেট ৪ আসনে মনোনয়নপ্রত্যাশী এড.শামসুজ্জামান জামান
প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান সম্প্রতি জৈন্তাপুরে তৃণমূল নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। তার এই ঝটিকা সফরকে কেন্দ্র করে জৈন্তাপুরজুড়ে নতুন আলোচনা তৈরি হয়েছে এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে নিয়ে উজ্জীবিত হয়েছেন। তারা চান সিলেট-৪ আসনে জামানই যেন বিএনপির মনোনয়ন পান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা অ্যাডভোকেট সামসুজ্জামান জামান জৈন্তাপুরের দরবস্ত এলাকার দারুল হাদিস মদিনাতুল উলুম খরিলহাট মাদরাসার শিক্ষক ও ছাত্রদের সাথে সময় কাটান। বাদ আসর ওই মাদরাসায় একটি দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
এরপর সন্ধ্যা ৬টায় তিনি জৈন্তাপুরের ফেরিঘাট ট্রাক চালক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি জৈন্তাপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পূজা যাতে সুন্দরভাবে উদযাপিত হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন।
এছাড়াও, রাত ৮টার দিকে তিনি জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি অসুস্থ আবদুস শুক্কুর এবং স্বেচ্ছাসেবকদল নেতা অসুস্থ তানভীর আহমদ শাহীনের বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এরপর রাত ৯টায় তিনি জৈন্তাপুরের সারিঘাট ট্রাক চালক সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
পরিশেষে, রাত ১০টায় তিনি হরিপুরে অবস্থিত ৫নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- জালালাবাদ থানার মাসুক বাজারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ, উদ্বিগ্ন সচেতন মহল
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
