- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেটে নিষেধাজ্ঞার মধ্যেও টিলা কাটছেন শাবিপ্রবির কর্মচারী করিম
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৫ | বুধবার

সিলেটে নিষেধাজ্ঞার মধ্যেও টিলা কাটছেন শাবিপ্রবির কর্মচারী করিম
মোঃ জামাল উদ্দিন,স্টাফ রিপোর্টার সিলেট:-
আব্দুল করিম, অফিস এটেনডেন্ট পদে চাকরি করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবির) গনিত বিভাগে। চাকরির সুবাদে টিলা শ্রেনীর ৪ শতক জায়গা ক্রয় করেন সিলেট নগরীর ৩৭ নং ওয়ার্ড যুগী পাড়ার ফার্মের টিলায়।
করিমের ক্রয় করা জায়গাটি রেকর্ডীয় টিলা শ্রেণির হওয়ায়, প্লট বের করার জন্য অবৈধভাবে টিলা কেটে মাটি অন্যত্র সরানো শুরু করেন। পরিবেশগত ক্ষতি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হলেও, করিম সেটি উপেক্ষা করে টিলা কেটে প্লট বের করছেন।
সরেজমিন গত (৮ সেপ্টেম্বর) আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কুমারগাঁও মৌজার এসএ ১২০৩ নং খতিয়ানের ২৪৫৩ নং দাগে গিয়ে টিলা কাটার সত্যতা পাওয়া যায়। এসময় করিম নিজেও সেখানে ছিলেন। কয়েকজন শ্রমিক দিয়ে তিনি টিলা কাটা অংশে বাউন্ডারির দেয়াল নির্মাণ করাচ্ছিলেন। করিমের দাবি তিনি টিলা কাটেন নি, টিলার মালিক আব্দুল শহিদ চৌধুরীর কাছ থেকে ৪ শতক জায়গা কিনেছেন। এক মাস আগে দলিল রেজিস্ট্রি করে এখন বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ করছেন। তার প্লটের টিলা অংশের মাটি তাহলে কে কেটেছে জানতে চাইলে? দাম্ভিকতায় পাশে পুলিশ সদস্যর প্লট ভরাট করা হয়েছে দেখিয়ে দেন এবং বিষয় টা এক তহশিলদারও জানেন বলে জানান।
গতকাল (৩০ সেপ্টেম্বর) পুনরায় টিলা কাটার স্থানটি সরেজমিন দেখতে গিয়ে নতুন করে আবার টিলা কাটা পরিলক্ষিত করা গেছে, যুগী পাড়ার স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ফার্মের টিলার মালিক শহিদ লন্ডনী, বিভিন্ন লোকজন শহিদ লন্ডনীর কাছ থেকে জায়গা কিনে টিলা কেটে ঘরবাড়ি নির্মাণ করছেন।
পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির জানান, অবৈধভাবে পাহাড় টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে, শাবিপ্রবির কর্মচারী কর্তৃক অবৈধভাবে টিলা কাটার বিষয়টি জানা নেই। প্রতিবেদকের মাধ্যমে যেহেতু জানতে পেরেছেন সেক্ষেত্রে টিলা কাটার স্থানটি সরেজমিন পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিবেদককে আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, সিলেট জেলায় সম্প্রতি অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার প্রবণতা বেড়ে যাওয়ায়, পাহাড় ও টিলা কাটার উপর জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গত (৯ সেপ্টেম্বর) একটি অফিস আদেশে নিষেধাজ্ঞা জারি করেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
