- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
- সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান
- সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
- কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী
» ধানের শীষের পক্ষে সকল নেতাকর্মী ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আব্দুল কাইয়ুম চৌঃ
প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের প্রত্যাশা আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দেশের অর্থনৈতিক বিকাশ ও সামাজিক স্থিতিশীলতার মূলভিত্তি হলো গণতন্ত্রের চর্চা, যা কেবল রাজনৈতিক দল নয়- প্রত্যেক নাগরিকের মধ্য থেকেও বিকশিত হতে হবে।
তিনি বলেন, বিএনপির রাজনীতি মানে জনগণের জীবনমানের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। ধানের শীষের পক্ষে সকল নেতাকর্মী ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি একটি শৃঙ্খলাবদ্ধ, আধুনিক ও ভবিষ্যতমুখী বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মখনদোকান ও হাজরাই বাজারে পৃথক সভায় বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে’ আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ফ্যাসিবাদী অপসংস্কৃতি দূর করে রাজনৈতিক সহনশীলতার পরিবেশ গড়ে তুলতে হবে। মতভেদ রাজনীতির স্বাভাবিক নিয়ম, কিন্তু জনগণের প্রতি দায়িত্বের প্রশ্নে ঐক্যই আমাদের আসল শক্তি। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তন অপরিহার্য। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামই জনগণের মুক্তির সংগ্রাম।”
তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশ কেমন হবে- স্বাস্থ্যব্যবস্থা, আইনের শাসন, কৃষি ও জনপ্রশাসন কেমন হবে, মানুষের মৌলিক চাহিদা কীভাবে পূরণ করা হবে- এসব বিষয় বিএনপি তার ৩১ দফা কর্মসূচিতে স্পষ্টভাবে ঘোষণা করেছে।”
তিনি গণতন্ত্রবিরোধী কোনো ষড়যন্ত্র দেখা দিলে রাজপথে থেকে তা প্রতিহত করার আহ্বান জানান।
এ সময় বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’ জনগণের মাঝে তুলে ধরা হয়।
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন- ডাঃ এনামুল হক, হাজী বশির আহমদ, বাচ্চু মিয়া, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আবুল হাসনাত, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফরোজ মিয়া, মইনুল ইসলাম মঞ্জুর, নুরুল ইসলাম আলমগীর আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন।
সর্বশেষ খবর
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- সাকিব আল হাসানের’রাষ্ট্রীয় মামলা থেকে খালাস পেলেন মহসিন তালুকদার
- সৌদি আরবে প্রবাসীদের সাথে প্রতারণা, অভিযুক্ত সিলেট সদর উপজেলা’র বাবু
