- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে ডেকেছেন ফখরুল
প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২৫ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইঢেয়র কাজ শুরু করে দিয়েছ বিএনপি। দলটির শীর্ষ ৫ নেতা খসড়া তালিকা তৈরির কাজ করছেন। সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন দলের মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকে ঘিরে সিলেটে বিএনপিতে রীতিমত প্রার্থীজট দেখা দিয়েছে। বিভাগের সবকটি আসনেই বেশ কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের ১৯ আসনে অন্তত ৬০ জন নেতা মনোনয়নের দাবিদার।
বিভাগের মনোনয়ন প্রত্যাশী এই নেতাদেরিনিয়ে আগামী রোববার (১৯ অক্টোবর) বৈঠকে বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, রোববার দলের চেয়ারপার্সন গুলশান কার্যালয়ে সিলেট বিভাগের সকল মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল আআদ খান জামাল। তিনি বলেন, বৈঠকের বিষয়টি দলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আমি তাতে অংশ নেবো।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী মিফতাহ সিদ্দিকী সিলেটটুডেকে বলেন, এটি দলের একেবারে অভ্যন্তরীন বৈঠক। এখানে সিলেট বিভাগের সব মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেবেন।
দলে প্রার্থী জট প্রসঙ্গে তিনি সিলেটটুডেকে বলেন, দীর্ঘদিন দেশে কোন নির্বাচন হয়নি। আর বিএনপি একটি বিশাল দল। তাই মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ব্যাপক হওয়াটাই স্বাভাবিক। তবে এটি নির্বাচনে বা দলের ঐক্যে কোন প্রভাব ফেলবে না। কারণ ধানের শীষের পক্ষে সবাই এক। দল যাকেই মনোনয়ন দেবে সবাই তার পক্ষেই কাজ করবেন।
দলীয় সূ্ত্রে জানা যায়, প্রাথমিক খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে বিএনপি। দেশের ৯টি বিভাগকে ভাগ করে নিয়ে আগ্রহীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এই তালিকা প্রণয়নের কাজ করছেন দলের শীর্ষ পাঁচ নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চ পর্যায়ের এই টিমে রয়েছেন স্থায়ী কমিটির আরও তিনজন নেতা।
বিএনপির উচ্চ পর্যায়ের নেতা ও সাক্ষাৎদাতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্ধারণের প্রাথমিক খসড়া তালিকার কাজ শেষ দিকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ও খুলনা বিভাগ, নজরুল ইসলাম খান রাজশাহী ও রংপুর বিভাগ, ডা. এজেডএম জাহিদ হোসেন কুমিল্লা ও বরিশাল বিভাগ এবং সালাহ উদ্দিন আহমেদ ময়মনসিংহ বিভাগের আগ্রহী প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা করে খসড়া তালিকা প্রস্তুত করছেন।
দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রার্থীদেরকে দলের নির্দেশনা জানিয়ে উল্লেখ করেছেন— প্রত্যেক আসনে একজনই চূড়ান্ত মনোনয়ন পাবেন। এক্ষেত্রে আগ্রহীরা যেন স্থানীয় সরকার নির্বাচনের দিকেও মনোযোগী হন। বিশেষ করে আগামী নির্বাচন দলের দীর্ঘদিনের চ্যালেঞ্জে পরিণত হওয়ায়, বিদ্রোহী প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন তারেক রহমান।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- শাহ খুররম ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উপর কোচিং বাণিজ্য চাপিয়ে দেওয়ার প্রতিবাদ
