- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেটে টিলা কাটায় পরিবেশের মামলা দন্ডের পরও থেমে নেই সেলিম-বিলাল
প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৫ | বুধবার

স্টাফ রিপোর্টার:জামাল উদ্দিন:সিলেট সদর ও নগরীতে অবৈধভাবে পাহাড়- টিলা কাটায় তৎপর সেলিম-বিলাল। এই দুই কুতুবের হাত ধরেই সাবাড় হচ্ছে বেশিরভাগ টিলা। জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা পরিবেশের মামলা ভ্রাম্যমাণ আদালতের দন্ডের পরও ঠেকানো যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর অবৈধভাবে টিলা কাটার দায়ে তাদের বিরুদ্ধে আবারও মামলা করেছে। তারও আগে একই অপরাধে বিলাল ভ্রাম্যমাণ আদালতের দন্ডে একাধিকবার জেল খাটেন।
খোঁজ নিয়ে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন দুস্কি এলাকার সেলিম, পেশায় ছিলেন সিএনজি অটোরিক্সা চালক। সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন পাঠানটুলা শাখার সভাপতি পদে দায়িত্বপালনও করেছিলেন। একসময় সখ্যতা গড়ে ওঠে একই থানাধীন করেরপাড়া এলাকার ট্রাক চালক বিলাল মিয়ার সাথে। বিলাল ছিলেন নগরীর বাগবাড়ি এলাকার অজিত তালুকদার এর বিশ্বস্ত হাতিয়ার।
বিগত আওয়ামী লীগ সরকার আমলে অবৈধভাবে টিলা কাটায় আবির্ভূত হন অজিত। বিলাল অজিতের অন্যতম সহযোগী হওয়ায় সেলিম কে পাশে টেনে আনেন। তিনজন মিলে গড়ে তুলেন টিলা কাটার সিন্ডিকেট। তাদের শক্তিমত্তা বৃদ্ধিতে করের পাড়া এলাকার ছাত্রলীগ নেতা তানভীর কে দলে বেড়ানো হয়। তানভীরের প্রত্যক্ষ শেল্টার ও মদদে অবৈধভাবে টিলা কাটায় তারা নগরীর হাওলদার পাড়ার মজুমদার টিলা, জালালিয়া, সদর উপজেলার উপরপাড়া, দুস্কি, বড়গুল, বাটা, নালিয়া, মোহাম্মদি ও লাখাউড়ার টিলাগুলোতে রীতিমত তান্ডব চালান।
গত ২০২২ ও ২০২৩ সালে নগরীর ৮ নং ওয়ার্ড হাওলদার পাড়ার মজুমদার টিলায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অজিত তালুকদারের বিরুদ্ধে হয় মামলা, অবৈধভাবে টিলা কাটার দায়ে আটক হন বিলাল, দন্ড সহ জরিমানা আরোপ করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। কিন্তু বিলাল-সেলিমের টিলা কাটা থামে না!
গেল বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে গা-ঢাকা দেন ছাত্রলীগ নেতা তানভীর। অজিত কিছুটা থমকে গেলেও আড়ালে থেকে নাড়তে থাকেন কলকাটি। এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে থাকার সুযোগে, নগরীর ৩৭ নং ওয়ার্ডের মোহাম্মদি এলাকায় অবৈধভাবে টিলা কাটা শুরু করে সেলিম-বিলাল সিন্ডিকেট। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে আসলে, অবৈধভাবে টিলা কাটার দায়ে গত সেপ্টেম্বর মাসে সেলিম-বিলাল সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬/৭ জনের বিরুদ্ধে নগরীর জালালাবাদ থানায় মামলা দায়ের করে পরিবেশ অধিদপ্তর। যার মামলা নং-১৩ তারিখ-১৬/০৯/২৫ইং।
উল্লেখ্য, এর আগে সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা বন্ধে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গত ৯ সেপ্টেম্বর একটি অফিস আদেশে নিষেধাজ্ঞা জারি করেন।
পরিবেশের মামলার পরও আইনকে তোয়াক্কা না করা সেলিম-বিলাল আবারও অবৈধভাবে টিলা কাটা শুরু করেন, হাওলদার পাড়ার মজুমদার টিলা কাটার পাশাপাশি জালালিয়া রাগিব রাবেয়া বিদ্যানিকেতন স্কুলের পাশে টিলা কেটে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন বিলাল। বুধবার ২৯ (অক্টোবর) সরেজমিন গিয়ে যার সত্যতা পাওয়া যায়।
এবিষয়ে, অজিত তালুকদারের ব্যবহৃত মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়, সেলিমের মুটোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। বিলাল অবৈধভাবে টিলা কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের দেয়া দন্ড জরিমানা এবং সাম্প্রতিক তার বিরুদ্ধে মামলা হওয়া নিশ্চিত করেন এবং হাওলদার পাড়ার মজুমদার টিলায় দুই শতক প্লটের ভিতর মাটি কাটা হয়েছে নিশ্চিত করলেও, জালালিয়ায় টিলা কেটে বাড়ি বানানোর বিষয়টি প্রতিবেদক জানতে চাইলেও এড়িয়ে যান।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
