- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ও বুধবার (১২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ও বুধবার (১২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ফেসওয়াস, হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল, এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছসহ অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা জব্দ করা হয়।
এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজসহ তিনটি গাড়ি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।
অভিযানে অংশগ্রহণকারী বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত সকল মালামাল ও যানবাহন প্রযোজ্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার ও অবৈধ বাণিজ্য রোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। জাল টাকা ও অস্ত্র সীমান্ত অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে বিজিবি সর্বদা কার্যকর ভূমিকা পালন করছে।’
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার