- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» হবিগঞ্জে মাকে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর সিলেটে গ্রেপ্তার
প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০২৫ | সোমবার
সিলেট বিএম ডেস্ক ::: হবিগঞ্জের নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজল মিয়াকে ঘটনার ২০ বছর পর সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৬ নভেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার ফজল মিয়া নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর পারিবারিক বিরোধের জেরে নিজ বাড়িতে মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করেন তিনি। হত্যার পর আঙ্গুরার দেহ ঘরের ভেতরে এবং বিচ্ছিন্ন মাথা বাইরে রেখে পালিয়ে যান ফজল।
এ ঘটনায় আঙ্গুরার আরেক ছেলে আবদুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির বিচার শেষে হবিগঞ্জ আদালত ফজল মিয়াকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিনের অনুসন্ধানের পর র্যাব-৯ এর একটি দল গোয়াইনঘাটের পূর্ব জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ফজল মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর