- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» গোয়াইনঘাটে হাকিম চৌধুরীর সমর্থনে বিশাল গণমিছিলে জনতার ঢল
প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে গোয়াইনঘাটে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটায় হাকিম চৌধুরী সমর্থক ফোরামের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট-সালুটিকর সড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা সিলেট-৪ আসনে ‘বহিরাগত’ প্রার্থীর বদলে স্থানীয় প্রার্থী জননেতা আবদুল হাকিম চৌধুরীকে দলের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা নানা স্লোগান দেন। মানিনা মানবনা, হাকিম ছাড়া বুঝিনা, এই সেই মানিনা, হাকিম ছাড়া বুঝিনা।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ছালিক আহমদ সাদীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আবদুল হাকিম চৌধুরী ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর বাবা ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সহসভাপতি। তিনি উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল হাকিম বর্তমানে জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
দলীয় নেতাকর্মীরা জানান, সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে বিএনপি থেকে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি এখন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে। এর আগে গত ৩ নভেম্বর বিএনপি জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ ছাড়া অন্য চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। ৫ নভেম্বর রাতে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেন। এতে স্থানীয় প্রার্থীর দাবিতে উত্তাল হয়ে ওঠে সিলেটের সীমান্তবর্তী জনপদ গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা। গত ৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোয়াইনঘাট উপজেলা সদর, তোয়াকুল স্ট্যান্ড,নওয়াগাওঁ, জৈন্তাপুর উপজেলার ফতেহপুর, হরিপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়াবাজারসহ ১৫টি স্থানে হাকিম চৌধুরীর সমর্থকেরা লোকাল প্রার্থীর দাবিতে মিছিলে মিছিলে উত্তাল করে তুলে। ৮নভেম্বর শনিবার এক সাথে তিন উপজেলার ১৩টি স্থানসহ সালুটিকর-গোয়াইনঘাট সড়কে কয়েক হাজার হাকিম সমর্থকদের অংশগ্রহণে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মশাল মিছিল করে আবদুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। এছাড়াও প্রতিদিন গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় বিভিন্নস্পষ্টে হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে নিয়মিত মিছিল করে যাচ্ছে তৃণমূল।
বুধবারের মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, হাকিম চৌধুরী এই মাটির সন্তান। তিনি সুখে দুঃখে সবসময় এলাকাবাসীর পাশে ছিলেন। এই আসনে ধানের শীষকে বিজয়ী করতে হলে স্থানীয় প্রার্থী ও হাকিম চৌধুরীকে মনোনয়ন প্রদানের জন্য দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানাচ্ছি। সিলেট-৪ আসনের সাধারণ জনতা বাইরের প্রার্থীকে গ্রহণ করবেনা। তাই দলের উচিত এই আসনে প্রার্থী নির্ধারণে স্থানীয় জনগণ ও তৃনমূলের মতামতকে প্রাধান্য দেয়া।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
