- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» আগামী নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে-সিলেটে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে নি। বর্গিরা তাদের দোসরদের রেখে গেছে, তারা লুটপাট করছে। ফ্যাসিস্টরা গেলেও তাদের স্থান নিয়েছে আরেকদল। তারা নিজেদের মধ্যে মারামারিতে নিজেদের শেষ করে দিচ্ছে।
জুলাই সনদ বাস্তবায়নে ওইদল রাজী না, তারা নির্বাচন নিয়ে ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। তারা বুঝেছে, আগামী নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে। তারা প্রশাসনের মাধ্যমে নির্বাচনী ক্যুর স্বপ্ন দেখছে, তা আর এদেশে হবে না। তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে, তাদের স্থান এ দেশে হবে না।
আট দলের বাইরে যে সকল ইসলামি দল রয়েছে, তাদের জুলাই আকাঙ্ক্ষাবিরোধীদের সঙ্গ ছাড়ার আহবান জানিয়ে বলেন, ৮ দল আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে। বিদেশি শক্তির দাদাগিরি আমরা বরদাস্ত করতে রাজী না।
৮ দলের বাইরে যে সকল ইসলামি দল আছে, তাদের ৮ দলে আসার আহবান জানান তিনি।
দুপুরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামি ও সমমনা ৮ দলের বিভাগীয় মহাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আরো বলেন,
মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে। গত ১৫ বছর ইসলামপন্থী রাজনৈতিক নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। তারপরও অন্যায়ের সামনে তারা মাথানত করে নি। বিদেশি আদিপাত্যবাদীরা ফ্যাসিবাদের উত্থান চায়। আগামী নির্বাচন প্রতীকের নয়, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের নির্বাচন। জুলাই সনদকে কেন্দ্র করে বাংলাদেশ ২ ভাগে বিভক্ত। একদল দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়।
ইসলামি রাজনীতি রুখে দেওয়ার দেশ বিদেশের ষড়যন্ত্র হচ্ছে। ৮ দলের জনপ্রিয়তায় পরাজিত শক্তির মাথা খারাপ হয়ে গেছে। দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না। আগামীর বাংলাদেশ প্রতিটি মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ হবে। বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামি শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য হাতে হাতে কাজ করতে হবে।
ইসলামি আন্দোলনের সৈয়দ রেজাউল করিম চরমোনাই পীর বলেন, বিভাগীয় মহাবেশের মাধ্যমে সারাদেশের মানুষ পাঁচ দফার পক্ষে-এটা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট ও চাঁদাবাজির বিরুদ্ধে একাত্ম। সমাবেশে ৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- শাহ খুররম ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উপর কোচিং বাণিজ্য চাপিয়ে দেওয়ার প্রতিবাদ
