- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেটে ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে ছাত্রদল নেতার হয়রানি
প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২৫ | বুধবার

মোঃ জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার সিলেট:-
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদল নেতা রবিন আহমদ এর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে ওপরপক্ষকে হয়রানি করার অভিযোগ উঠেছে।
জানা যায়, সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাছিরপুর গ্রামের মৃত আব্দুল জলিল এর দুই পরিবারদ্বয় জয়নাল আবেদিন (শাহনুর) ও সৎ ভাই লায়েছ গংদের মধ্যে পৈতৃক সম্পত্তি জমি জমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এনিয়ে এর আগে মামলা-মুকদ্দমা আদালত পর্যন্ত গড়িয়েছিল, যার আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
সম্প্রতি সৎ ভাই লায়েছ গং আবারও পৈতৃক সম্পত্তি পাওয়ার দাবী তোলে যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদিন (শাহনুর) এর দেশে থাকা মা ভাই বোনের ওপর চড়াও হন। এনিয়ে দুই পরিবার আবারও মামলা-মোকদ্দমায় জড়ালে ছাত্রদল নেতা রবিন সৎ ভাই লায়েছের পক্ষ নিয়ে দুই পরিবারের বিরোধে জড়িয়ে পড়েন। এবং বিভিন্ন ভাবে জয়নাল আবেদিন শাহনুর এর পরিবার কে গালি-গালাজ করা সহ হুমকি ধামকি দিয়ে হয়রানি করতে থাকেন।
যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদিন শাহনুর আরও জানান, সৎ ভাই লায়েছ গংদের সাথে পৈতৃক সম্পত্তি জমি জমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় এর আগে যার সমাধানও হয়েছে। কিন্তু সম্প্রতি সৎ তিন ভাই লায়েছ, পারভেজ ও সাকিব পুনরায় পৈতৃক সম্পত্তি পাওয়ার দাবী তোলে দেশে থাকা মা ভাই বোনদের ওপর হামলা, মামলা, গালাগালি করা সহ হুমকি ধামকি দিচ্ছেন। এনিয়ে দেশে থাকা তার ছোট বোন নাজমা বেগম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। তিনি আরও জানান, সৎ ভাই লায়েছ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন, চাকুরী ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা বনে যান, গেলো বছর আওয়ামী লীগ সরকারের পতন হলে লায়েছ কিছুটা থমকে গেলেও তাদের পারিবারিক বিরোধে ছাত্রদল নেতা রবিনের সহযোগিতায় লায়েছ দেশে থাকা বয়োবৃদ্ধ মা ভাই বোনদের বিভিন্ন ভাবে হয়রানি শুরু করেন। এনিয়ে প্রবাসে থাকা তারা দুই ভাই দুই বোন সহ পরিবারের সবাই দুশ্চিন্তায় দিন পার করছেন।
খোঁজ নিয়ে জানাজায়, ছাত্রদল নেতা রবিন, সুনামগঞ্জের দিরাই উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রইছ মিয়ার ছেলে। দীর্ঘদিন থেকে রবিন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তবলপুর গ্রামে বসবাস করেন। এবং ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।
লায়েছ এবং ছাত্রদল নেতা রবিনের এর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ না করায় বক্তব্য সংগ্রহ করা যায় নি। রবিন ছাত্রদলের রাজনীতিতে আছে নিশ্চিত করে খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সালমান জানান, বিষয়টি তার জানা নেই, যেহেতু প্রতিবেদকের মাধ্যমে জেনেছেন দায়িত্বশীলদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিবেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- জালালাবাদ থানার মাসুক বাজারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ, উদ্বিগ্ন সচেতন মহল
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
