- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেটে মনোনয়নপত্র কিনেছেন ৩২ জন প্রার্থী
প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরালো হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটের ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৩২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।আসনভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের তথ্যে দেখা যায়- সিলেট-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ-অধিকার পরিষদ ও বাসদ (মার্কসবাদী)—এই পাঁচটি দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-২ আসনে বিএনপি, খেলাফত মজলিস বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ-অধিকার পরিষদ ও গণফোরাম-এরের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া এই আসনে বিএনপির পক্ষ থেকে আরও একটি অতিরিক্ত মনোনয়ন ফরম কেনা হয়েছে।
সিলেট-৩ আসনে সবচেয়ে বেশি অর্থাৎ ৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এখানে বিএনপি, জামায়াতে ইসলামি, খেলাফত মজলিস বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি (জিএম কাদের গ্রুপ), ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-৪ আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও গণ-অধিকার পরিষদের প্রার্থীরা নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-৫ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, জমিয়তে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-৬ আসনে বিএনপি, গণ-অধিকার পরিষদ ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি এই আসনেও বিএনপির পক্ষ থেকে আরও একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী এই মনোনয়নপত্রগুলো বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি আপিল করতে পারবেন প্রার্থীরা। এবং এই আপিল নিষ্পত্তি করা হবে আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।উল্লেখ্য, নির্বাচনের সময়সূচি ঘিরে সিলেট অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা ও নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- শাহ খুররম ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উপর কোচিং বাণিজ্য চাপিয়ে দেওয়ার প্রতিবাদ
