- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির
প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিট বিশেক পর শুরু হবে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাঠের দুই প্রান্তে ওয়ার্ম আপ করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। একটু পর জানা যায়, মাহবুব আলী আর নেই!
পরে বিকেলে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সিলেটের মাঠে নিয়ে আসা হয় জাকির মরদেহ। বিকেলে মাঠেই তার জানাযার নামাজ সম্পন্ন হয়। তাতে ক্রিকেটারসহ কর্মকর্তারা অংশ নেন। মাঠ থেকেই প্রিয় শিষ্যদের কাধে চড়ে শেষ বিদায় নেন এই ক্রিকেট কোচ।
পরে পরিবারের তত্ত্বাবধানে তার লাশ কুমিল্লায় তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাঁর মৃত্যুর খবরটি হাসপাতাল কর্তৃপক্ষ বিসিবিকে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
মাহবুব আলী অসুস্থ হওয়ার পর মাঠে তাঁকে ঘিরে জটলা তৈরি হতে দেখা যায়। ঢাকা ক্যাপিটালস তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অসুস্থ বোধ করায় অনুশীলনের সময় মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তাঁকে আর বাঁচানো গেল না। দুপুর ১টায় মারা যান তিনি।
শোকাবহ এ ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ছিলেন ক্রিকেটের আরও কয়েকজন তারকা।
মাহবুব আলী জাকির মৃত্যুতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটাঙ্গনে একজন নিবেদিতপ্রাণ কোচের আকস্মিক প্রস্থান শোকের ছায়া নেমে এসেছে পুরো বিপিএলে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
