- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা আমির হোসেন কে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৫ | রবিবার

প্রতিনিধি: জামাল উদ্দিনঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন-এর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা।
অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী দল ব্রংক্স পূর্ব-পশ্চিম, নিউইয়র্ক।
সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য ও ব্রংক্স ব্যুরো পূর্ব বিএনপির আহ্বায়ক মোঃ লিয়াকত আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রংক্স ব্যুরো পশ্চিম বিএনপির সদস্য সচিব দোলাল রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাজী আমিনুল ইসলাম স্বপন (সিনিয়র সহ-সভাপতি), আনোয়ার জাহিদ (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মোহাম্মদ শাহীন চৌধুরী (সাংগঠনিক সম্পাদক), এবং আনোয়ার আলম ভূঁইয়া (আহ্বায়ক, ব্রংক্স ব্যুরো বিএনপি পশ্চিম)।
সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির নেতা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, নিউইয়র্ক বিএনপির নেতা আব্দুর রহিম, হেলাল আহমেদ, শাহ কামাল (উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি), মাসুদ পারভেজ মুক্তা, আক্তার খান রাজু, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা শাহবাজ আহমেদ, আশিক মিয়া, এবং সিদ্দিকুর রহমান উল্লাস।
বক্তারা তাদের বক্তব্যে আমির হোসেন-এর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা, এবং নেতৃত্বের প্রশংসা করেন। তাঁরা বলেন, তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংগঠনকে সুসংগঠিত করেছেন। বক্তারা দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সুবিধাবাদীদের দল থেকে দূর করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
সমাপনী বক্তব্যে সংবর্ধিত অতিথি মোঃ আমির হোসেন বলেন, “আমার মতো একজন সাধারণ কর্মীকে এভাবে সংবর্ধনা দেওয়া আমাকে অভিভূত করেছে। আমি নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ।”
তিনি ভবিষ্যতে দেশে ফিরে এসে দলীয় প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের দলীয় আন্দোলন ও সংগঠনের কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- জালালাবাদ থানার মাসুক বাজারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ, উদ্বিগ্ন সচেতন মহল
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
