- সিলেটে হামের উপসর্গে ৪ মাস বয়সী শিশুর মৃত্যু
- যত যা-ই বলুক, দ্রুতই কিছু দেশের শ্রমবাজার খুলবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক
- সারাদেশের মতো সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশে আরও ৩ নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন
- গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান, ১৬ ড্রেজার ও নৌকা ধ্বংস
- রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের অ্যানুয়াল অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠান সম্পন্ন
- সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ
- শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
- সিলেট কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল
- কফিনবন্দি হয়ে সিলেট ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক
» সৌদি আরবে প্রবাসীদের সাথে প্রতারণা, অভিযুক্ত সিলেট সদর উপজেলা’র বাবু
প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার

নিজস্ব প্রতিবেদক, Sylhetbm24:
সৌদি আরবে কর্মরত নতুন বাংলাদেশি প্রবাসীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগ উঠেছে সিলেট সদর উপজেলার বরকাপন গ্রামের বাসিন্দা বাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ, সৌদি আরবে নতুন এসে কাজের সন্ধানে থাকা বাংলাদেশিদের অসহায়ত্বের সুযোগ নেন বাবু। তাদের দিয়ে টানা ৭/৮ মাস কাজ করিয়ে নিলেও প্রাপ্য পারিশ্রমিক পরিশোধ করেননি। বারবার টাকা চাইলে তিনি ভিসা বাতিল করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন একাধিক প্রবাসী।
অভিযোগ অনুযায়ী, অনেকেই ধারদেনা করে, জমিজমা বিক্রি করে কিংবা ঋণ নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। কিন্তু সেখানে গিয়ে উপার্জনের পরিবর্তে প্রতারণার শিকার হয়ে তারা চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। পরিবারের কাছে টাকা পাঠাতে না পারায় দেশে থাকা স্বজনরাও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগীরা আরও জানান, অভিযুক্ত বাবুর বড় ভাইয়ের নাম এনামুল। প্রভাব খাটিয়ে ও ভয়ভীতি দেখিয়ে তিনি বিষয়টি চাপা রাখার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।
প্রতারিত প্রবাসীরা সংশ্লিষ্ট প্রশাসন ও প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন। তাদের দাবি, এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক যাতে ভবিষ্যতে আর কোনো নতুন প্রবাসী এভাবে প্রতারণার শিকার না হন।
Sylhetbm24 বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান অব্যাহত রাখবে।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
