- শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
- সিলেট কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল
- কফিনবন্দি হয়ে সিলেট ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক
- গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য আসাব উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
- চাকরির জন্য অপেক্ষা নয় তরুণরাই কর্মসংস্থান সৃষ্টি করবে-প্রধানমন্ত্রী
- সিলেট সীমান্তজুড়ে যে কারণে কঠোর বিজিবি
- ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিঃ মঈনুল চৌধুরীর সফলতায় সিলেটের রোটারি পরিবার আনন্দিত
- সিলেট হামে মৃত্যু থামছেই না, এ পর্যন্ত মারা গেছে ৮১ জন
- প্রশ্ন ফাঁসে এমন শাস্তি দেওয়া হবে যা মানুষ সারাজীবন মনে রাখবে: সিলেটে শিক্ষামন্ত্রী মিলন
- সারওয়ারকে পুনর্বহালের গুজবের মধ্যেই সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ
» সিলেট কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল
প্রকাশিত: ৩০. জুন. ২০২৬ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক :: মধ্যপ্রাচ্যের দেশ কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ২টার দিকে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে একসঙ্গে জানাজার নামাজ শেষে নিজ নিজ গ্রামের কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।
নিহতদের শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ মাঠে সমবেত হন। একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যুর ঘটনায় পুরো কানাইঘাট উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত প্রবাসীরা হলেন- ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ।
এর আগে মঙ্গলবার (৩০ জুন)সকালে পাঁচ প্রবাসীর কফিনবন্দী লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পরে সকাল সাড়ে ১১টার দিকে ৫টি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি আর বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার বাতাস। প্রিয়জনকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা-বাবা ও স্ত্রী-সন্তানেরা।
উল্লেখ্য, গত রোববার (২১ জুন) কাতারের শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
সর্বশেষ খবর
- শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
- সিলেট কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল
- কফিনবন্দি হয়ে সিলেট ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক
- গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য আসাব উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
- চাকরির জন্য অপেক্ষা নয় তরুণরাই কর্মসংস্থান সৃষ্টি করবে-প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর