- সিলেটে হামের উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃত্যু
- সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
- গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
- আম্বরখানায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- ১৫ বছর পর খালাস পেলেন ইলিয়াস আলী
- সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু
- ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ
- সিলেটে হামে এ পর্যন্ত ২৬ শিশুর মৃত্যু, গত ২৪ ঘন্টায় দু’জন
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন
» গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
প্রকাশিত: ১৯. মে. ২০২৬ | মঙ্গলবার
গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন।
সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জানান, ডিজিটালাইজেশনের ফলে এখন ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করা সম্ভব হচ্ছে এবং দালালমুক্ত স্বচ্ছ সেবা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য জনগণকে সচেতন করা ও সরাসরি সেবা পৌঁছে দেওয়া। পরে সেবাগ্রহীতাদের মাঝে ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ এবং মেলার বুথ থেকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হয়।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
