- সিলেটে হামের উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃত্যু
- সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
- গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
- আম্বরখানায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- ১৫ বছর পর খালাস পেলেন ইলিয়াস আলী
- সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু
- ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ
- সিলেটে হামে এ পর্যন্ত ২৬ শিশুর মৃত্যু, গত ২৪ ঘন্টায় দু’জন
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন
» সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
প্রকাশিত: ১৯. মে. ২০২৬ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে “জুলাই সনদ ও গণভোট” সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে লিফলেট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা পার্শ্ববর্তী বিভিন্ন মার্কেট ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইমদাদ হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের বিষয়টি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও ইশতেহারের অংশ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতেই বিএনপি এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, বিএনপি যখন বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে, তখন একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। কোন ষড়যন্ত্রই সরকারের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারবে না।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি দেশবিরোধী গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের জবাব দিতেই জনগণের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল হক জিয়া, আব্দুল হাকিম, রহিম মল্লিক ও নুরুল মুমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো ও আক্তার রশিদ চৌধুরী প্রমুখ।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
