- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
- সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান
- সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
- কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী
» শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনলাইনে বৈঠক করবে বাংলাদেশ
প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৫ | রবিবার
ডেস্ক নিউজ ::: যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো কাজ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি অনলাইন মিটিং রয়েছে। তার ওপর ভিত্তি করে আমরা পরর্বতী কর্মকাণ্ড নির্ধারণ করবো। আর এই নেগোসিয়েশনের জন্য সরকার কোনো লবিস্ট নিয়োগ করেনি। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পাল্টা শুল্কের বিষয়ে আমেরিকার সঙ্গে তৃতীয় দফার আলোচনার জন্য মিটিংয়ের সময় চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এখনো সরাসরি মিটিং করার কোনো নির্দিষ্ট সময় দেয়নি যুক্তরাষ্ট্র। এই অবস্থায় শুক্রবার অনলাইনে বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে মিটিং করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, আমরা গত পরশু দিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীকে করণীয় সম্পর্কে চিঠি দিয়েছি। এখন আমরা সেই চিঠির জবাব ও আমন্ত্রণের অপেক্ষায় আছি। জবাব ও আমন্ত্রণ পেলে আমাদের যে টিম আছে আমরা সবাই সেখানে যাব।
সময় কম, ১ আগস্ট তো সামনে। এর মধ্যেই জবাব আসতে হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের জন্য যে রকম প্রয়োজন তেমন যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। এ বিষয়ে আমাদের কর্মকাণ্ডের কোনো স্থবিরতা নেই। আমাদের কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলভাবে আগাচ্ছে। আমরা আমাদের অবস্থানগুলো সঠিকভাবে তুলে ধরেছি। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেটা তুলে ধরেছি। এখন আমরা জবাবের অপেক্ষায় আছি। জবাব পেলেই চলে যাব।
আপনাদের প্রত্যাশা কি? জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের প্রত্যাশার কথা আমি আগেও বলেছি। আমরা প্রত্যাশা করছি, ভালো কোনো কিছু। ভালো কোনো কিছু করার ক্ষেত্রে যা করণীয় আমরা সেটাই করছি। আমাদের কাছে মনে হয়েছে, উনাদের কাছে ভালো কোনো কিছু আমরা পাব।
ব্যবসায়ীদের পক্ষে থেকে লবিস্ট নিয়োগের একটা আলোচনা আছে সে বিষয়ে কোনো কিছু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা ব্যবসায়ীদের এখতিয়ার। সরকারের পক্ষ থেকে নিজস্বভাবে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। এখানে যে কাঠামোর ওপরে ঘটনাটা ঘটছে সে কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি জানি না। কারণ আমাদের বিভিন্ন বিষয় পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না।’
তিনি বলেন, ‘এ পরিবর্তনে আন্তঃমন্ত্রণালয়ের অনেক ধরনের আইনী প্রক্রিয়া আছে। সেই আইনী প্রক্রিয়াগুলো একজন লবিস্টের পক্ষে বোঝা সম্ভব না বলে আমার ধারণা। আমরা আন্তঃমন্ত্রণালয় প্রায় সরকারের সকল মন্ত্রণালয় এক সাথে কাজ করছি। গত ১৫ দিন দিন-রাত কাজ হয়েছে। সব মিলিয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি, আমন্ত্রণ পেলে চলে যাব।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন করে যুক্তরাষ্ট্রকে সুবিধা দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমার এ বিষয়ে কোনো মন্তব্য নেই। আপনার মতো আমিও একজন বাংলাদেশি। বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন করে কেন কাজ করবো। সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। আমরা যে চেষ্টা করছি তাতে তো তাহলে আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের প্রয়োজন হয় না। কোনো একটা নিদিষ্ট কিছু মেনে নিয়ে কাজ করে ফেললে হয়ে যায়। স্বার্থ ক্ষুন্ন করার প্রশ্ন আসলে পরিশ্রমের দরকার কেন।
আপনি কি আশা করছেন আগস্টের আগেই আমন্ত্রণ পেয়ে যাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আজ-কালকের মধ্যে অনলাইনে একটা সিডিউল চাচ্ছি। সুতরাং অনলাইন মিটিং করার পর বোঝা যাবে। মোট কথা- আমরা গতিশীলতা নিয়ে আগাচ্ছি বলেই তারা আমাদের অনলাইনে একটা মিটিংয়ের সিডিউল দিয়েছে চিঠির প্রেক্ষিতে। এই অনলাইন মিটিংয়ের ওপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ড নির্ধারণ করবো। অনলাইন মিটিং সম্ভবত আগামীকাল (শুক্রবার) হবে।
আগস্টের আগে তারা কোনো জবাব না দিলে তাহলে পরবর্তীতে কি করবেন জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা আশা করছি, আমরা সিডিউল পাব।
সর্বশেষ খবর
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- কৃষিভিত্তিক কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রী
- দৈনিক অনলাইন পত্রিকা Sylhetbm24.Com-এ নতুন করে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন রুবেল আহমদ
- সিলেটে ‘বুঙ্গা অর্থনীতি’ নিয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদের স্ট্যাটাসে আলোচনার ঝড়
- বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
- দৈনিক Sylhetbm24.Com-এ নতুন স্টাফ রিপোর্টার হিসেবে কামরুল ও আবদুল গফফার নিয়োগ
