- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেটে ‘বুঙ্গা অর্থনীতি’ নিয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদের স্ট্যাটাসে আলোচনার ঝড়
প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার

এস’কে শাহীন:
সিলেট অঞ্চলে ভারতীয় পণ্যের চোরাচালানকে কেন্দ্র করে গড়ে ওঠা তথাকথিত ‘বুঙ্গা অর্থনীতি’ নতুন করে আলোচনায় এসেছে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ তাঁর এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, সিলেটে বুঙ্গার ব্যবসা এখন “পুরোদস্তুর কর্মসংস্থান ও সমান্তরাল অর্থনীতিতে পরিণত হয়েছে।”
স্ট্যাটাসে তিনি বলেন, আগে যেসব পণ্য তুলনামূলক বেশি আসত—যেমন চিনি—তার প্রবাহ কমেছে। বর্তমানে শাড়ি, লেহেঙ্গা, পেঁয়াজ, জিরা, চকলেট, কসমেটিকসসহ বিভিন্ন ভারতীয় পণ্যের চোরাচালান বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাঈদ আহমদের দাবি, এই চোরাচালান প্রক্রিয়ায় তিনটি ভাগ সক্রিয়—
১) বুঙ্গারী একপক্ষ অবৈধ পথে মাল দেশে আনে,
২) আরেক পক্ষ সেই মাল লুট করতে রাতজেগে অপেক্ষা করে,
৩) আরেকটি দল নিলাম টিম হিসেবে কম দামে মাল কিনে’তারপর নিলাম কাগজ ব্যবহার করে আরও অনেকদিন মাল ঢোকানোর সুবিধা নেয়।
তিনি আরও অভিযোগ করেন, “এই বুঙ্গা অর্থনীতির সঙ্গে প্রশাসন, পুলিশ, সীমান্ত বাহিনীর অংশ জড়িত।” তাঁর দাবি অনুযায়ী, তাদের কোনোভাবে ফাঁকি দিয়ে মাল শহরে ঢোকার কথা নয়, কিন্তু বড় বড় চালান সিলেট হয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।
স্ট্যাটাসে সাঈদ আহমদ স্টিডফার্স্ট কুরিয়ার আটকানোর ঘটনায় দক্ষিণ সুরমায় গ্রেপ্তার হওয়া কয়েকজনকে ‘বুঙ্গা ধরা পার্টি’ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, তারা ভেবেছিল মাল লুট করে বেরিয়ে যেতে পারবে, কিন্তু এখন তাদের “ডাকাতির মামলা নিয়ে চলতে হবে।”
উল্লেখযোগ্যভাবে, তিনি সাংবাদিক আরিফের ওয়াল থেকে তথ্য উদ্ধৃত করে এসব অভিযোগ তুলে ধরেছেন।
অভিযোগগুলোর বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
নিচে সাঈদ আহমদ এর ফেইসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলে…..
সিলেট এখন বুঙ্গাময় অর্থনীতি | বুঙ্গার কর্মসংস্থান চলছে |
চিনি এখন কমে গেছে | শাড়ি, লেহেঙ্গা পেঁয়াজ , জিরা , চকলেট , কসমেটিক্স এগুলা এখন চলছে |
বুঙ্গারী একপক্ষ এসব মাল দেশে আনছে | আরেক পক্ষ সেই মাল লুট করতে সারা রাত জেগে থাকে | তৃতীয় আরেকটি পক্ষ নিলামে নিকো টিম বানিয়ে বসে থাকে কিভাবে এই বুঙ্গার মাল পানির দরে কেনা যায় | তারপর নিলামের কাগজ দিয়ে আরো কতদিন দেদারসে মাল ঢুকানো |
অসংখ্য অগণিত জড়িত | স্টিডফার্স্ট এর কুরিয়ার আটকিয়ে যে ছেলেগুলা দক্ষিণ সুরমায় ধরা খেলো -এরা বুঙ্গা ধরা পার্টি | মনে করছিলো বুঙ্গার মাল লুটে খাল্লাস | কপালে এখন ডাকাতির তকমা নিয়ে চলতে হবে | একেবারেই আন্তঃজেলা !
এই বুঙ্গা অর্থনীতির সাথে প্রশাসন পুলিশ সীমান্ত বাহিনী সব জড়িত I
তাদের ফাঁকি দিয়ে শহরে মাল ঢুকার কথা না I বুঙ্গার বড় বড় চালান সিলেটের উপর দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে ۔۔۔ সাংবাদিক আরিফের ওয়াল থেকে ।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
