- আধুনিকায়ন হবে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন
- সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- ছাতক- কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভায়-ড. মো. খালেদ কনক
- সিলেট সীমান্তে পুশ-ইন শঙ্কা, বিজিবির সতর্কতা
- দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি: সিলেটে প্রধান শিক্ষক বুরহান উদ্দিনের বিদায় সংবর্ধনা
- সিলেটে এবার মাদক সেবন করিয়ে শিশুকে ‘ধর্ষণ’
- এখন শুধু এটুকু বলি-দেশ ভালো নেই সিলেটে ডা.শফিকুর রহমান
» সিলেট সীমান্তে পুশ-ইন শঙ্কা, বিজিবির সতর্কতা
প্রকাশিত: ০৬. জুন. ২০২৬ | শনিবার
সিলেট বিএম ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে স্থানীয় জনগণকে সচেতন থাকার এবং সন্দেহজনক কোনো তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৫ জুন) দিবাগত গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট সীমান্তের বিভিন্ন এলাকায় এ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জানানো হয়, বিশ্বস্ত সূত্রে ভারত থেকে পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের সম্ভাব্য চেষ্টার তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।
বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, কোনো বাংলাদেশি নাগরিক যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন এবং মানবপাচারকারী চক্রের প্রলোভনে পা না দেন। সীমান্ত এলাকায় অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক চলাচল দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করারও অনুরোধ জানানো হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, অবৈধ পুশ-ইন ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্তজুড়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক এবং চোরাচালান কার্যক্রম নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। গত মাসে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারীসহ ১৪ জনকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, তাদের সীমান্তপথে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল।
এর আগে গোয়াইনঘাট উপজেলার কুলুমছড়া সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১ জনকে আটক করে বিজিবি ও পুলিশ। একই ঘটনায় মানবপাচার মামলার এক আসামিকেও গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গত কয়েক মাসে সীমান্ত অতিক্রম করে আসা মাদকদ্রব্য, ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন চোরাই পণ্য জব্দের একাধিক ঘটনা ঘটেছে। বিজিবি ও পুলিশের যৌথ এবং পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হলেও সীমান্তভিত্তিক অপরাধচক্রের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
