- আধুনিকায়ন হবে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন
- সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- ছাতক- কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভায়-ড. মো. খালেদ কনক
- সিলেট সীমান্তে পুশ-ইন শঙ্কা, বিজিবির সতর্কতা
- দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি: সিলেটে প্রধান শিক্ষক বুরহান উদ্দিনের বিদায় সংবর্ধনা
- সিলেটে এবার মাদক সেবন করিয়ে শিশুকে ‘ধর্ষণ’
- এখন শুধু এটুকু বলি-দেশ ভালো নেই সিলেটে ডা.শফিকুর রহমান
» সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৬. জুন. ২০২৬ | শনিবার
সিলেট বিএম ডেস্ক :: বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় নগরীর কাজীটুলাস্থ গাইড হাউজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলার জেলা কমিশনার রোকসানা বেগম-এর সভাপতিত্বে ও ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হলদে পাখি সংগঠনের মাধ্যমে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বসুলভ গুণাবলী, শৃঙ্খলাবোধ এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের সফল সম্প্রসারণের মাধ্যমে একটি দক্ষ ও সুনাগরিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সম্পাদক সাহানা জাফরীন রোজি, সদস্য সিদ্দিকা খাতুন, শারমিন সুলতানা, জেলা কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, ট্রেইনার শিরীন গুলসান আরা সহ সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইড শিক্ষিকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
