- আধুনিকায়ন হবে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন
- সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- ছাতক- কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভায়-ড. মো. খালেদ কনক
- সিলেট সীমান্তে পুশ-ইন শঙ্কা, বিজিবির সতর্কতা
- দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি: সিলেটে প্রধান শিক্ষক বুরহান উদ্দিনের বিদায় সংবর্ধনা
- সিলেটে এবার মাদক সেবন করিয়ে শিশুকে ‘ধর্ষণ’
- এখন শুধু এটুকু বলি-দেশ ভালো নেই সিলেটে ডা.শফিকুর রহমান
» সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন
প্রকাশিত: ০৭. জুন. ২০২৬ | রবিবার
সিলেট বিএম ডেস্ক :: সিলেটের নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানায় উদ্বোধন হলো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ক্লাসিক পেইন্টসের নতুন শোরুম। রোববার (৭ই জুন) বিকেলে বড়বাজার পয়েন্টস্থ ২/৩ নং যুগভেরী কমপ্লেক্সে এই শোরুমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
নতুন শোরুমের যাত্রা উপলক্ষ্যে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন প্রধান অতিথি ক্লাসিক পেইন্টসের এ জি এম (রিটেইল সেলস্) কর্ণধান বড়ুয়া। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফ হাসান।
শোরুমটির পরিবেশক হিসেবে রয়েছে ‘এম এস খাঁন ট্রেডার্স’, যার পরিচালক এম সফর আলী খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, সিলেট জেলা শাখার সদস্য মো: ইউসুফ জামিল।
প্রধান অতিথি কর্ণধান বড়ুয়া বলেন, সিলেট অঞ্চলের মানুষের নান্দনিক রুচিবোধ সবসময়ই প্রশংসনীয়। আমরা অত্যন্ত আনন্দিত যে, স্থাপত্যকলা ও ঘর সাজানোর এই ঐতিহ্যে এখন থেকে ক্লাসিক পেইন্টস সরাসরি যুক্ত হতে পারছে। আমাদের মূল লক্ষ্য হলো উন্নত প্রযুক্তির টেকসই রঙ ও সঠিক সেবা দিয়ে গ্রাহকদের স্বপ্নপূরণে অংশীদার হওয়া। আমরা আশা করি, ‘এম এস খাঁন ট্রেডার্স’-এর মাধ্যমে ক্লাসিক পেইন্টস সিলেটের প্রতিটি ঘরে ঘরে তার আস্থার রঙ ছড়িয়ে দিতে সক্ষম হবে।
এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ রাশেদ আহমদ সোহাগ, রুহান আহমদ, জামিল আহমদ, খালেদ আহমদ, মো. জহির আহমদ, রনি আহমদ, ফেরদৌস আহমদ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
