- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» বিএনপি নেতাকর্মীরা সাধারণ ছাত্রজনতার পরিচয়ে মিশে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল : সিলেটে মঈন খান
প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, স্বৈরাচার পতনের দীর্ঘ ১৫ বছরের যে আন্দোলন করেছে বিএনপি ও গণতন্ত্রকামী দেশের সকল জনগণ, তারই পরিণতি ছিল জুলাই-আগস্ট আন্দোলন। জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা সাধারণ ছাত্র ও জনতার পরিচয়ে মিশে গিয়ে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল। এই সত্য কেউ অস্বীকার করতে পারবে না।
ছাত্র জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বুধবার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিজয় মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন।
নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরুর ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের কাজ সরকার করেছে। এখন নেতাকর্মীদের কাজ হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসেবে গঠন করা।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে আন্দোলন চলছে, তাতে দেশের মানুষ প্রতিদিন আরও বেশি করে যুক্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঈন খান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বার্তা। সেই ইতিহাস আমাদের প্রেরণা দেয়, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। আজকে বৃষ্টির মধ্যেও এই বিজয় র্যালি প্রমাণ করে, জনগণ এখনও পরিবর্তনের পক্ষে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান, আব্দুল কাইয়ুম জালালী পংকী প্রমুখ।
সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেন দলটির নেতাকর্মীরা।
বিজয় র্যালিটি সিলেট রেজিস্টারি মাঠ থেকে বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টার কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় । এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল , মহিলা দল সহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- শাহ খুররম ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উপর কোচিং বাণিজ্য চাপিয়ে দেওয়ার প্রতিবাদ
