- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» কিনব্রিজের পাশে যুবক খুন: গ্রেপ্তার ২, ‘হত্যায় ব্যবহৃত’ ছুরি উদ্ধার
প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২৫ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেটের নগরের কিনব্রিজ এলাকায় যুবক খুনের ঘটনায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সর্বশেষ শুক্রবার রাতে নগরীর ঘাসিটুলা এলাকা থেকে কালা মিয়া (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
এরআগে শুক্রবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে নাঈম আহমেদ রজব (১৯) নামের এক তরুণকে আটক করে। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা জব্দ করে পুলিশ।
এদিকে, শুক্রবার (৮ আগস্ট) বিকালে ডালিম মিয়ার মা রীতা বেগম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪-৫ জনকে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে গ্রেপ্তার হওয়া কালা মিয়া ওই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। এ নিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কোতোয়ালী মডেল থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরত্বে খুন হন ডালিম মিয়া (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
সূত্র জানিয়েছে, হামলাকারী সবার সামনে দিয়ে নির্বিঘ্নে হেঁটে চলে যান। হামলার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিশ। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল হাবিব জানান, ‘যিনি নিহত হয়েছেন, তিনি চিহ্নিত ছিনতাইকারী। এর আগে জেলও খেটেছেন। তার হত্যাকারীও ছিনতাইকারী এবং ছিনতাই সংক্রান্ত বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার