- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: প্যারিসে চাকসু মামুন
প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৫ | রবিবার
রাজনীতি’তে মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি ও চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ মামুন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় বিকেলে ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। প্যারিসে সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ প্রবাসীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
চাকসু মামুন বলেন, আমরা অনেকেই লোক দেখানোর রাজনীতি করতে গিয়ে ন্যায্য অধিকার থেকে সাধারণ জনগণকে কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত করি। তবে এই লৌকিকতার রাজনীতি সবার আগে আমাদের পরিহার করতে হবে। তাহলেই মূল লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। এছাড়া আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে মানুষের দুয়ারে যেতে হবে। আমরা আগামীর বাংলাদেশে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যেতে চাই। এজন্য প্যারিসসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদেরও পাশে থাকতে হবে।
এইড-পয়েন্টের প্রতিষ্ঠাতা ও দ্য জার্নাল পত্রিকার সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাসুর রাহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রাহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আম্বিয়া ও জকিগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ রহিম, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ, সাবেক সহ-সভাপতি তাসলিম উদ্দিন মাস্টার, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, সাবেক অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ মালেক, ফ্রান্স বিএনপি নেতা ফারুক আহমেদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, ফ্রান্সের বিষিষ্ট ব্যাবসায়ী হেলাল আহমেদ, স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম আহমেদ, ফ্রান্স বিএনপি নেতা শিব্বির আহমেদ ও যুবদল নেতা লায়েক আহমেদ তালুকদার.ফ্রান্স যুবদল নেতা জুবের আহমদ,
এছাড়া বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদ আহমেদ, সাবেক ছাত্রনেতা শরীফ আহমেদ, ইকবাল হুসাইন, ফরহাদ আহমেদ, ওলিউর রাহমান, ফাহাদ রেজা, মাসুদুর রাহমান মাসুম, রাহেল আহমেদ, দিলাল আহমেদ, মামুন আহমেদ, সেলিম আহমেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভার শুরুতেই ফ্রান্স বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর গাজির বিদেহী আত্মার মাগফেরতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সাবেক সভাপতি আহমেদ মালেক। এতে ফ্রান্সে বসবাসরত কানাইঘাট-জকিগঞ্জের প্রায় ১৫০ জনেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।

