- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» ১০ হাজার ‘বীর’ সেনাকে সম্মান জানালেন কিম জং উন
প্রকাশিত: ২২. আগস্ট. ২০২৫ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বীরত্বের নতুন সংজ্ঞা দেন। ইউক্রেন-রাশিয়া সংঘাতে রাশিয়ার পক্ষে লড়াই করা ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনাকে সম্মান জানাতে শুক্রবার (২২ আগস্ট) আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠান। কিম যুদ্ধফেরত সৈন্যদের পদক দেন, নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান এবং বেঁচে ফেরা সৈন্যদের আবেগভরে আলিঙ্গন করেন- যেখানে একবারে ইতিহাস, বীরত্ব ও রাজনীতির মিশ্রণ ফুটে ওঠে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম পিয়ংইয়ংয়ের ওয়ার্কার্স পার্টির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নিহত সৈন্যদের প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা জানান। এছাড়া যুদ্ধফেরত এক সেনাকে আবেগভরে আলিঙ্গন করেন। অনুষ্ঠানে পদক ও স্মারকও বিতরণ করা হয়।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কিম যুদ্ধফেরত সেনাদের ‘বীর’ আখ্যা দিয়েছেন এবং বলেন, তারা ‘বিদেশের মাটিতে গুলি ও বোমার মুখে লড়ে সম্মানের সঙ্গে ফিরে এসেছে।’ কিছু কমান্ডারকে ‘ডিপিআরকে নায়ক’ উপাধিতেও ভূষিত করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন হয়েছিল ১০ হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা। এতে প্রায় ৬০০ সেনা নিহত ও কয়েক হাজার আহত হয়েছেন।
সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চিঠির মাধ্যমে এই সেনাদের বীরত্বপূর্ণ বলে প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার সঙ্গে এই সহযোগিতার বিনিময়ে উত্তর কোরিয়াকে উন্নত মহাকাশ ও উপগ্রহ প্রযুক্তিতে সহায়তা প্রদান করা হচ্ছে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
