- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» রাজা জি সি হাইস্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির শপথ ও অভিষেক সম্পন্ন
প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২৫ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যবসায়ীরা দেশের বড় সম্পদ, তারা অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি দেশ, জাতি, ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখছেন। দেশের যে কোন দুর্যোগে মানব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ীরা সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ান যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি বলেন, সিলেটেকে ফুটপাতমুক্ত করতে ব্যবসায়ী, রাজনিতিবীদ, সমাজসেবী, সচেতন মহল সহ সবাইকে সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই নগরবাসীকে ফুটপাতমুক্ত নগরী উপহার দেওয়া সম্ভব। তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির বিকাশ গঠাতে নিরলস ভাবে কাজ করছেন, তাদের মত সর্বমহল দেশের সার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
গত শনিবার (২৩ আগস্ট) রাতে সিলেট নগরীর বারুতখানাস্থ একটি পার্টি সেন্টারের হলরুমে রাজা জি সি হাইস্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নবগঠিত পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রাজা জি সি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম খান এর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন পারভেজ এর পরিচালনায় অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও রাজা জি সি হাইস্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আব্দুর রহমান রিপন নবগঠিত পরিষদের সকলকে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, প্রবীণ ব্যবসায়ী আব্দুস ছোবহান, আব্দুল মন্নান খান মনজু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজা জি সি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ কাদির, সহ সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম হানিফ।
উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, সহ সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, অর্থ সম্পাদক শওকত আহমদ, সহ অর্থ সম্পাদক আব্দুর রহিম গাজী, প্রচার সম্পাদক আবু ফয়ছল ছায়েদ, সদস্য সোহাগ শেখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য মিসবাহ উদ্দিন।
অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর