- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» নারীর ক্ষমতায়ন ও চা বাগান সংস্কৃতি মেলা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৫ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: চা শ্রমিক নারীদের অধিকার নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “নারীর ক্ষমতায়ন ও চা বাগান সংস্কৃতি মেলা, প্রদর্শনী ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। সিলেট সদর উপজেলার মালনীছড়া চা বাগানে লোকনাথ মন্দির সংলগ্ন মাঠে গত (২৮ আগস্ট) দিনব্যাপী এ আয়োজন করে উন্নয়ন সংস্থা আর.ডব্লিউ.ডি.ও ।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন “বাংলাদেশের চা বাগান খাতে রূপান্তরমূলক নেতৃত্বের মাধ্যমে চা শ্রমিকদের ক্ষমতায়ন” প্রকল্পের অংশ হিসেবে এ ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালনীছড়া চা বাগানের ম্যানেজার মো. আজম আলী। তিনি বলেন, “চা বাগানের নারীরা আজ তাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে এত সাবলীলভাবে কথা বলছে, এটি অত্যন্ত আনন্দের। এই উদ্যোগ যদি না থাকতো, তাহলে এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হতো না।” তিনি নারীদের ঘরবন্দি না থেকে সমাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা তথ্য অফিসার সুবর্ণা দাস, এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তাদের উদ্যোগে স্থাপিত ৬টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এছাড়া পরিবেশবান্ধব গাছ বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়। পরে ছয়টি চা বাগানের নারী ও কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা-ঝুমার গান ও নাচ-উপস্থাপিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য হৃদয়েশ মুদি, আতাউর রহমান শামীম, ব্লাস্টের কো-অর্ডিনেটর সত্যজিৎ দাস, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ এনজিও প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা।
আর.ডব্লিউ.ডি.ও-এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন ফাইনেন্স ও এডমিন অফিসার মো: মহসিন রেজা প্রোগ্রাম, প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ, একাউন্টস অফিসার নাহরিন সুলতানা, সোসাল ওয়ার্কার তামান্না আক্তার তানিয়া, ফিল্ড অফিসার সোনিয়া দারিংসহ মাঠ পর্যায়ের কর্মীরা।
লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, আলীবাহার, খাদিম ও বুরজান-এই ছয়টি চা বাগানের প্রায় ২০০ জন নারী, পুরুষ ও কিশোর-কিশোরী এ আয়োজনে অংশগ্রহণ করেন।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর