- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সার্ক গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ, স্বাধীন পররাষ্ট্রনীতি সুসংহতকরণ, স্বৈরাচার পতন আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা, মুক্তবাজার অর্থনীতি চালু করা, রপ্তানিমুখি বাণিজ্যের প্রসার, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে সব নৃগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাসহ বহুবিধ অর্জন রয়েছে বিএনপির। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা ব্যক্তি ও মহান রাষ্ট্রনায়ক। জিয়া বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। জাতীয় ইতিহাসের এক ক্রান্তিলগ্নে একজন পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব। তিনি শতধা বিভক্ত জাতিকে বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ করেছেন। জিয়া দেশপ্রেমে উজ্জ্বল এক অনুভূতির নাম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ছিল জিয়ার বিশ্বাস ও ধ্যান। তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে শুধু রাজনীতি, প্রশাসন, অর্থনীতি ও পররাষ্ট্রনীতির তার কৃতিত্বের স্বাক্ষর রাখেননি, স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়ন ও অগ্রগতিতেও তার বলিষ্ঠ ভূমিকা ও অবদান রেখে গেছেন। জিয়া থাকবেন দেশপ্রেমিক বিবেকবান প্রতিটি মানুষের অন্তরে এক জীবন্ত প্রত্যয় হিসেবে।
তিনি দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রণাঙ্গনের অন্যতম সেনানায়ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে। এসময় তিনি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার অবিসংবাদিত আপসহীন নেতৃত্ব ও বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তার ত্যাগ ও ভূমিকা তুলে ধরেন।
তিনি আরও বলেন. জনগণের অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছানোর নতুন রাজনীতিতে উজ্জীবিত হবে বিএনপি। সেই সঙ্গে আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ, স্বৈরাচার, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। যা গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বিএনপি। যেভাবে দেশের মানুষের হৃদয় জয় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ঠিক সেভাবেই নতুন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার আগ্রহ নিয়ে বিএনপিকে নেতৃত্ব দেবেন শহীদ জিয়ার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক বাংলাদেশের রুপকার,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জেড ফোর্সের অধিনায়ক ও সেক্টর কামান্ডার বীর মুক্তিযুদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া সংগঠন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সাফল্য, সংগ্রাম ও অগ্রযাত্রার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি যুক্তরাজ্যের উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর) লন্ডনের রিজেন্টস লেক ব্যাঙ্কুয়েটিং ভেন্যুতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খানের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, খসরুজ্জামান খসরু, আব্দুল মুকিদ আশিকুর রহমান আশিক, মুজিবুর রহমান মুজিব, নাসির আহমদ শাহিন, আফজাল হোসেন।-বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- সাকিব আল হাসানের’রাষ্ট্রীয় মামলা থেকে খালাস পেলেন মহসিন তালুকদার
- শাহ খুররম ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উপর কোচিং বাণিজ্য চাপিয়ে দেওয়ার প্রতিবাদ
- সৌদি আরবে প্রবাসীদের সাথে প্রতারণা, অভিযুক্ত সিলেট সদর উপজেলা’র বাবু
- নাবিন রাজা চৌধুরী কে গ্রেফতার করায় এসকে শাহীনের বিবৃতি
