- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» অবশেষে দেশে ফিরছেন জামালরা
প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
স্পোর্টস ডেস্ক ::: নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল।
এদিন সাড়ে ১১টার দিকে বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। একই বিমানে দেশে ফিরছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সমন্বিত উদ্যোগে এ ব্যবস্থা করা হয়। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় দুইদিন হোটেলে অবস্থান করতে হয় দলকে।
উল্লেখ্য, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালের সরকার পতন ঘটে। এর জের ধরে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে দেশটির সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়। পরিস্থিতি সামলে বুধবার সন্ধ্যায় আবারও বিমান চলাচল স্বাভাবিক হয়। এরপরই দ্রুত দলের ফেরার ব্যবস্থা করে বাফুফে।
বাংলাদেশ দল মূলত দুইটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। কিন্তু ৯ সেপ্টেম্বরের ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। আগের দিন থেকেই আন্দোলনের কারণে শহরজুড়ে অস্থিরতা দেখা দিলে দলের অনুশীলন বাতিল হয় এবং নিরাপত্তাজনিত কারণে খেলোয়াড়দের হোটেলে অবস্থান করতে হয়। এমনকি তাদের থাকার জায়গার পাশেই সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি ঘিরে সবসময় যোগাযোগ রাখছিল বাফুফে ও বাংলাদেশ সরকার। খেলোয়াড়রা হোটেলের ভেতরে জিম ব্যবহার করে সময় কাটান। দুই দিন অনিশ্চয়তায় থাকার পর অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন জামালরা।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
