- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: রাজধানীতে মঙ্গলবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত বিরামহীন বৃষ্টিপাতে নানা সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সকালে বের হওয়া অফিসগামী যাত্রী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ভোরে সরেজমিনে দেখা গেছে, রাজধানীর নিউ মার্কেট, মতিঝিল, রামপুরা, কাকরাইল, পল্টন, মিরপুরের কাজীপাড়া, দশ নম্বর ও কালশী এলাকার সড়কে পানি জমে রয়েছে। এতে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। কোথাও কোথাও সিএনজিচালিত অটোরিকশা পানিতে বিকল হয়ে পড়তে দেখা যায়, ফলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ‘প্রবাহ’ নামের একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় দেশের ওপর প্রভাব বিস্তার করছে। এটি ৩০ সেপ্টেম্বর রাত থেকে সক্রিয় হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে। চলতি বছরের এটিই ১৩তম বৃষ্টিবলয়।
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিবলয়টি পশ্চিম, উত্তর-পশ্চিম এবং দক্ষিণাঞ্চলে বেশি সক্রিয় থাকবে। ২ থেকে ৪ অক্টোবর এর প্রভাব সবচেয়ে বেশি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
এদিকে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে দেশের ওপর তুলনামূলক কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরি হতে পারে।
আবহাওয়াবিদরা ধারণা করছেন, এই বৃষ্টিবলয় ৩০ সেপ্টেম্বর পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করে ৬ অক্টোবর রংপুর অঞ্চলের দিক দিয়ে দেশ ছেড়ে যাবে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
