- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা
প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৫ নভেম্বর) রাতে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই ঘটনাকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রহণযোগ্য ও নিন্দনীয়’ বলে অভিহিত করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন না এরশাদ উল্লাহ। বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তার শরীরে বিদ্ধ হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ ও একজন নিহত হন।
সরকারের বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা কিংবা ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা বাহিনীকে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক সহিংসতার কোনো ন্যায্যতা নেই। অপরাধীরা যেই হোক, আইনের আওতায় আসতেই হবে।’
সিএমপি জানিয়েছে, হামলাকারীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে, যাতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য পরিবেশে সম্পন্ন হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সারাদেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
