- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়ে ২৬ টুকরা হলেন রংপুরের আশরাফুল, নেপথ্যে কী?
প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৫ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২) ঢাকায় বন্ধু জরেজ মিয়ার সঙ্গে যাওয়ার পর হত্যা হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে নীল রঙের ড্রামের মধ্যে থেকে ২৬ টুকরা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে লাশটি শনাক্ত করা হয়েছে।
নিহত আশরাফুল হকের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে তিনি বাবার সঙ্গে দেখা করার পর বন্ধু জরেজকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরে বুধবার থেকে তার স্ত্রী লাকী বেগম বারবার ফোন করেও স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফোন ধরতেন তার বন্ধু জরেজ, যিনি বারবার আশরাফুল ব্যস্ত আছেন বলে জানাতেন।
বৃহস্পতিবার বিকেলে স্বজনরা বদরগঞ্জ থানায় গিয়ে জানতে পারেন, ঢাকায় নীল রঙের ড্রামে আশরাফুলের খণ্ডিত লাশ পাওয়া গেছে। মৃতের শ্যালক আবদুল মজিদ জানিয়েছেন, নিহতের বন্ধু জরেজের সঙ্গে আর্থিক বিরোধের প্রেক্ষিতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পরিবারের ধারণা।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ঢাকার রমনা ও শাহবাগ থানাকে তা জানানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তকরণের জন্য তদন্ত চালাচ্ছে।
নিহতের পরিবার ও গ্রামের মানুষ শোকাহত। আশরাফুল হকের স্ত্রী, দুই সন্তান ও বাবা-মা বাড়িতে ভীড় করছেন। স্থানীয়রা জানিয়েছেন, ছোটবেলা থেকেই বন্ধুত্বের সম্পর্ক থাকা বন্ধু জরেজের সঙ্গে ব্যবসায়িক সংযোগ ছিল। তবে জাপান যাওয়ার জন্য আশরাফুলের কাছ থেকে জরেজ টাকা ধার চেয়েছিলেন। স্থানীয়রা সন্দেহ করছেন— টাকা না পাওয়ায় বা আর্থিক দ্বন্দ্ব থেকে এই খুনের ঘটনা ঘটতে পারে।
এদিকে নিহতের মা এছরা খাতুন বিলাপ করতে করতে বলেন, ‘মোর ব্যাটাক জরেজ খায়া ফেলাইলো। মোর ব্যাটাক অয় নিয়ে গেছে। টাকা আনার জন্য জরেজ মোর ব্যাটাক নিয়ে গেইছে।’
তবে হত্যাকাণ্ডে দু’জন বা তার বেশি লোক জড়িত থাকার সম্ভাবনা বেশি বলে মনে করছে পুলিশ।
ঢাকার কোনো এলাকায় হত্যার পর মরদেহকে ড্রামে ভরে ফেলা হয় বলে পুলিশের ধারণা। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, ড্রামের একটি চাল ভর্তি ছিল, অপর ড্রামে হাত-পা-মাথাসহ খণ্ডিত ২৬ টুকরা মরদেহ কালো পলিথিনে মোড়ানো ছিল।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
