- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» কোম্পানীগঞ্জ কৃষক দলের দুই নেতাকে নিয়ে সমালোচনার ঝড়
প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৫ | রবিবার

কোম্পানীগঞ্জ কৃষক দলের দুই নেতাকে নিয়ে সমালোচনার ঝড়
কোম্পানিগন্জ প্রতিনিধি:-
একজন সাদাপাথর চুরির মামলার আসামী হয়ে গ্রেপ্তার হয়েছিলেন। আরেকজন সম্প্রতি ধরা পড়লেন ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ। তাছাড়া স্বয়ং সভাপতি ছিলেন কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ কর্মী।
এসব কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদল নিয়ে গোটা উপজেলাজুড়ে বইছে এখন সমালোচনার ঝড়। আর এ দুই নেতা হলেন কৃষকদলের সভাপতি আলমগীর ও সহ সাধারণ সম্পাদক জাকির মিয়া।
কোম্পানীগঞ্জের বহুল আলোচিত সমালোচিত আলমগীর । এক সময় তিনি ছিলেন আওয়ামী লীগের একজন কর্মী। মুজিব কোট ছাড়া যিনি চলাফেরা করতেন না। নিত্যদিন আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে থেকে জাতীয়তাবাদী ঘরানার নেতাকর্মীদের বিরোধীতায় মাঠ সরব রাখতেন।
এমনকি সাবেক মন্ত্রী ইমরান আহমদের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠতা। কিন্তু ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরপরই খোলস পাল্টে ফেলেন এই আলমগীর। হয়ে যান জাতীয়তাবাদী রাজনীতির মানুষ। বাগিয়ে নেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতির মতো একটা গুরুত্বপূর্ণ পদ।
আর জাকির মিয়াও কোম্পানীগঞ্জে ব্যাপক সমালোচিত এক চরিত্র। বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কিন্তু তবু নানাভাবে প্রভাব খাটিয়ে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের সহকারি সেক্রেটারির পদ বাগিয়ে নেন।
সেই জাকির মিয়াকে গত ১১ নভেম্বর ভোরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সিলেট মহাগর পুলিশের জালালাবাদ থানার একদল পুলিশ সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়ের করে ঐদিনই আদালতে সোপর্দ করা হয়।
গত এপ্রিলে অনুমোদিত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের গুরুত্বপূর্ণ দুটি পদবীধারী নেতার এমন অপকর্মে কৃষকদলসহ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা দলের ভাবমুর্তি রক্ষায় দ্রুত আলমগীর ও জাকির মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ ব্যাপারে সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব তাজুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখবো।
এ ব্যাপারে কথা বলতে আলমগীর এর মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেন নি।
আর জাকির মিয়ার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
