- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক ছাড়কে ‘কূটনৈতিক বিজয়’ বললেন প্রধান উপদেষ্টা
প্রকাশিত: ০১. আগস্ট. ২০২৫ | শুক্রবার
আন্তর্জাতিক ডেস্ক ::: বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক পূর্বাভাসের চেয়ে ১৭ শতাংশ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ করাকে ‘একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়’ বলে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার আরও সুদৃঢ় হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে। এটি কেবলমাত্র একটি চুক্তি নয়—এটি একটি দৃষ্টান্ত স্থাপন।’
তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের আলোচক দলের ‘অসাধারণ কৌশলগত দক্ষতা ও অটল প্রতিশ্রুতির’ ফল হিসেবে তুলে ধরেন। ড. ইউনূস জানান, গত ফেব্রুয়ারি থেকে আলোচকরা টানা কঠোর পরিশ্রমের মাধ্যমে শুল্ক, অ-শুল্ক এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট নানা জটিল ইস্যু সফলভাবে মোকাবিলা করেছেন।
‘এই সাফল্য বাংলাদেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক মর্যাদা, প্রবৃদ্ধির সম্ভাবনা ও ভবিষ্যতের অর্থনৈতিক স্থিতিশীলতার স্পষ্ট বার্তা দেয়,’ বলেন প্রধান উপদেষ্টা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ঘোষণায় পাল্টা শুল্ক হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণের কথা জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল।
চুক্তির আওতায় বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণ থাকছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘আজকের এই অর্জন আমাদের জাতীয় দৃঢ়তা এবং সাহসী অর্থনৈতিক ভিশনের একটি জ্বলন্ত উদাহরণ। আমাদের ভবিষ্যৎ যে উজ্জ্বল, তা আজকের সাফল্যেই প্রতিফলিত হচ্ছে।’
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
