- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও কবিতা পাঠ
প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
ফ্রান্স থেকে ::: ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অমর যোদ্ধা শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিদ্রোহ ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস-এর উদ্যোগে প্যারিসের একটি রেস্টুরেন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটওয়ারী।
বিদ্রোহ ও কবিতা পাঠের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম। এরপর সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন এবং ফ্রান্স টুয়েন্টি ফোর টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক আরিফুল্লাহ। সংগঠনের প্রথম সহ-সভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরাসি নাট্যকর্মী শোয়েব মুজাম্মেল, এডভোকেট ও চিন্তক মনোয়ার পাটওয়ারী, শুদ্ধেস্বর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক রকিবুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান, সংগঠনের সহ-সভাপতি জাকির খান, মানবাধিকার কর্মী মিনহাজ উদ্দীন, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমদ, সফিউল আলম সজল, আব্দুল কাইয়ুম এবং সংগঠনের প্রচার সম্পাদক জামিল আহমদ।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনের একজন সাহসী ও সক্রিয় বিপ্লবী কণ্ঠস্বর। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও আজও হত্যাকারীরা বিচারের আওতায় আসেনি—যা গভীর উদ্বেগ ও ক্ষোভের বিষয়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা পাঠ, স্লোগান ও বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাঁদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।
এসময় সংগঠনের সিনিয়র সদস্য সুহেল আহমদসহ উপস্থিত ছিলেন সদস্য ফয়েজ আহমদ, ফখরুল ইসলাম, মুহাম্মদ আল-আমীন প্রমুখ।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
