- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেটে প্রশাসনের নাকের ডগায় ছাত্রলীগ নেতার ভেলকিবাজি
প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
স্টাফ রিপোর্টার, সিলেট:-
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সিলেট সদর উপজেলার দপ্তর সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ নেতা লায়েছ আহমদ, আছেন স্বমহিমায় বহাল তবিয়তে। ছাত্রলীগের তুখোড় এই নেতা প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াচ্ছেন সদর ও নগরে। গেল বছর ছাত্র-জনতার জুলাই আন্দোলনে নগরের জালালাবাদ থানাধীন তেমুখী এলাকায় ছিল তার সক্রিয় ভুমিকা। অভিযোগ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে আন্দোলনকারী ছাত্র-জনতার তথ্য সংগ্রহ করে পাঠিয়ে দিতেন দলীয় নেতাদের কাছে। তারই আলোকে চলত দমন-পীড়ন।
২০২৪শের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে, ছাত্র-জনতা তেমুখীতে থাকা তাদের ব্যবসা প্রতিষ্ঠান এস,পি এন্টারপ্রাইজ ঘেরাও করলে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিস্থিতি সামাল দেন। অপকর্ম আড়াল করতে কিছুদিন গা ঢাকা দিলেও আবারও প্রশাসনের সদস্যদের সাথে সখ্যতা গড়ে তোলার তৎপরতা চালায় লায়েছ। তার এই ভেলকিবাজি বিফলে যায়নি, অসাধু কিছু পুলিশ সদস্যর প্রশ্রয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠা ছাত্রলীগের এই নেতার এমন দৌরাত্ম্যে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের দাবির মুখে গত ফেব্রুয়ারিতে অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান শুরু করে সরকার। বিশেষ এই অভিযানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলেও গত ১১ই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা অপতৎপরতা শুরু করে। তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। সিলেটেও বাড়ানো হয় প্রশাসনের তৎপরতা।
এতে গ্রেপ্তার আতঙ্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা থাকলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা লায়েছের দৌরাত্ম্য থামেনি। বরং অভিযানের মধ্যেও তাকে থানায় যাতায়াত করতে দেখেছেন অনেকে।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগ নেতা লায়েছ সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন জালালাবাদ থানাধীন বাছিরপুর গ্রামের মৃত আব্দুল জলিল এর পুত্র। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন এর অনুসারী এবং সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রভাবশালী নেতা কবির আহমদ কুব্বার এর আস্থাবাজন।
লায়েছের গ্রামের বাড়িতে গেলে বাসা তালা দেয়া পাওয়া যায়, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও পাওয়া যায়নি, ব্যবহৃত মুঠোফোন নাম্বারে একাদিকবার কল দিলে রিসিভ না করায় বক্তব্য সংগ্রহ করা যায়নি।
এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিষয়য়ি খোঁজ নিয়ে দেখবেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- জালালাবাদ থানার মাসুক বাজারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ, উদ্বিগ্ন সচেতন মহল
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
