- সিলেট সীমান্তে ৭২ লক্ষ লাখ টাকার পণ্য ধরলো বিজিবি
- সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
- সিলেট আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ
- সিলেট-সুনামগঞ্জ সড়তে ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যুবকের
- সিলেটে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চল
- সিলেটে হামের উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃত্যু
- সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
- গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
- আম্বরখানায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
» সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
প্রকাশিত: ২১. মে. ২০২৬ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। গত ২৪ ঘন্টায় সিলেটে চিকিৎসাধিন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২ জনে। ৭ মাস বয়েসি হাফিজুর রহমান বুধবার (২০ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাতালে মৃত্যুবরণ করে। তার বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়।
হাফিজুর রহমান রাজনগর উপজেলার ইলাশপুরে। এনিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেল ৪২ শিশু। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২১ মে) সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন রোগী ভর্তি আছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি। এদিকে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৮ শিশু।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
