- সিলেট সীমান্তে ৭২ লক্ষ লাখ টাকার পণ্য ধরলো বিজিবি
- সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
- সিলেট আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ
- সিলেট-সুনামগঞ্জ সড়তে ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যুবকের
- সিলেটে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চল
- সিলেটে হামের উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃত্যু
- সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
- গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
- আম্বরখানায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
» সিলেট সীমান্তে ৭২ লক্ষ লাখ টাকার পণ্য ধরলো বিজিবি
প্রকাশিত: ২১. মে. ২০২৬ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৭২ লক্ষ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার ২১ মে) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। বিজিবি জানায়, বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং পান্থুমাই বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী পণ্য আটক।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ী, কাশ্মীরি শাল, মোবাইল ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরাতন চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা পাতা, সুপারি, সাবান এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭২ লক্ষ ১৩ হাজার ৭ শত ৩০ টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
