- ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে
- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
- আধুনিকায়ন হবে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন
- সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- ছাতক- কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভায়-ড. মো. খালেদ কনক
- সিলেট সীমান্তে পুশ-ইন শঙ্কা, বিজিবির সতর্কতা
» বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
প্রকাশিত: ১০. জুন. ২০২৬ | বুধবার
গোয়াইনঘাট::: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা (এগ্রোইকোলজি) সম্প্রসারণের লক্ষ্যে ‘দ্য গ্রীন ইভোলুশন’ প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব বালাই সচেতনতা দিবস উপলক্ষে পাবলিক মিটিং এবং কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফি (Welthungerhilfe)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। রাসায়নিক ও নিষিদ্ধ সার-কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জৈব সার ও বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
বুধবার (১০ জুন) সকালে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে আয়োজিত পৃথক অনুষ্ঠানে কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদের চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নিম, মেহগনি, আতা ও তুঁতসহ বিভিন্ন উপকারী গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চারা বিতরণকালে বক্তারা বলেন, কৃষকেরা এসব চারা নিজ নিজ বসতভিটা ও কৃষিজমিতে রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনেও এটি সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এফআইভিডিবির প্রকল্প কর্মকর্তা এবং গ্রীন ইভোলুশন প্রকল্পের অংশীদার কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব কৃষি পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
